Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজস্থানে কিশোরীকে ৮ বার ধর্ষণ, বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন নেত্রী-সহ গ্রেফতার ৫

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই গত বছরের অর্থাৎ ২০১৯ সালে ভারতে হওয়া অপরাধের রিপোর্ট পেশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। সেখানে মহিলাদের সঙ্গে হওয়া বিভিন্ন ধরনের নির্যাতনের পরিসংখ্যান দেখে শিউরে উঠেছেন সমগ্র দেশবাসী। এনসিআরবি জানিয়েছে, এদেশে প্

রাজস্থানে কিশোরীকে ৮ বার ধর্ষণ, বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন নেত্রী-সহ গ্রেফতার ৫

শেষ আপডেট: 3 October 2020 03:28

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই গত বছরের অর্থাৎ ২০১৯ সালে ভারতে হওয়া অপরাধের রিপোর্ট পেশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। সেখানে মহিলাদের সঙ্গে হওয়া বিভিন্ন ধরনের নির্যাতনের পরিসংখ্যান দেখে শিউরে উঠেছেন সমগ্র দেশবাসী। এনসিআরবি জানিয়েছে, এদেশে প্রতি ১৬ মিনিটে একজন মহিলার ধর্ষণ হয়। এমন আঁতকে ওঠার মতো তথ্যের অন্যতম নিদর্শন সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশের হাথরাসে হওয়া নৃশংস ঘটনা। বছর কুড়ির এক দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে সেখানে। ঘটনার বীভৎসতা জেনে হতভম্ব দুঁদে পুলিশ কর্তারাও। ক্ষোভের আঁচ ছড়িয়েছে দেশের প্রতিটি কোণায়। রাজনৈতিক চাপানউতোর থেকে আমজনতার বিক্ষোভের মাঝে হাথরাসের ঘটনা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। এর মধ্যেই প্রকাশ্যে এল রাজস্থানের এক ভয়াবহ ঘটনার কথা। রাজস্থানের সাওয়াই মাধোপুর এলাকার এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। পুলিশের দাবি, নির্যাতিতা তাদের জানিয়েছে মোট ৮ বার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে অভিযুক্তরা। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে এক মহিলা। জানা গিয়েছে, এই অভিযুক্ত মহিলা 'বিজেপি মহিলা মোর্চা'-র প্রাক্তন নেত্রী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম স্মিতা ভার্মা। সাওয়াই মাধোপুর এলাকার পুলিশ আধিকারিক ওপি সোলাঙ্কি জানিয়েছেন, স্মিতা ছাড়াও আরও যে চারজনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ২ জন সরকারী কর্মচারী। এছাড়াও রয়েছে হীরা লাল এবং পুনম চৌধুরী নামের দু'জন। এদের আবার কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অনুমান পুলিশের। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে নির্যাতিতার সঙ্গে কথা বলছে পুলিশ। তার পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই কিশোরীর মেডিক্যাল টেস্টও করানো হয়েছে। আপাতত সুস্থ রয়েছে সে। তবে পরিবারের কথায় শারীরিক ভাবে স্থিতিশীল হলেও মানসিক ভাবে ভেঙে পড়েছে তাদের মেয়ে। নির্যাতিতার বয়ান অনুসারেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকেও জেরা করা হচ্ছে।

```