Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আম জনতার সঙ্গেই মেট্রো চড়লেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: সময় বাঁচাতে এবং ট্র্যাফিক জ্যাম থেকে বাঁচতে মেট্রোতেই নিত্যদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এ বার সেই পথেই হাঁটলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী। সাধারণ যাত্রীদের সঙ্গেই মেট্রোয় সওয়ার হলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ইন্ডিয়

আম জনতার সঙ্গেই মেট্রো চড়লেন মোদী

শেষ আপডেট: 21 September 2018 02:37

দ্য ওয়াল ব্যুরো: সময় বাঁচাতে এবং ট্র্যাফিক জ্যাম থেকে বাঁচতে মেট্রোতেই নিত্যদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এ বার সেই পথেই হাঁটলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী। সাধারণ যাত্রীদের সঙ্গেই মেট্রোয় সওয়ার হলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে দ্বারকার সেক্টর ২৫-এ যাচ্ছিলেন মোদী। সঠিক সময়ে অনুষ্ঠানে পৌঁছনর জন্যই এ দিন মেট্রো চড়েন তিনি। ধৌলা কুঁয়া থেকে দ্বারকা পর্যন্ত মেট্রোতেই সফর করেন মোদী। মাত্র ১৮ মিনিটেই গন্তব্যে পৌঁছে যান প্রধানমন্ত্রী। https://twitter.com/ANI/status/1042722147670605825 বৃহস্পতিবার মেট্রোতে সহযাত্রী হিসেবে নমোকে পেয়ে অবাক হয়ে যান অনেকেই। এগিয়ে এসে অনেক যাত্রীই সেলফিও তোলেন মোদীর সঙ্গে। তবে এটাই প্রথম নয়। এর আগেও কয়েকবার মেট্রোতে চড়তে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে।  

```