Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বাপরে, কমার নামই নেই! আজও বাড়ল পেট্রল-ডিজেলের দাম

দ্য ওয়াল ব্যুরো : প্রত্যেকদিন আগের দিনের থেকে কিছুটা হলেও বাড়ছে জ্বালানি তেলের দাম। বাড়তে বাড়তে এই দাম যে কোথায় গিয়ে পৌঁছবে, তা ভাবলেই আতঙ্কিত হয়ে উঠছেন আম আদমি। কিন্তু দাম কমার কোনও লক্ষণ নেই। বৃহস্পতিবারও দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। ইন্ডি

বাপরে, কমার নামই নেই! আজও বাড়ল পেট্রল-ডিজেলের দাম

শেষ আপডেট: 4 October 2018 02:34

দ্য ওয়াল ব্যুরো : প্রত্যেকদিন আগের দিনের থেকে কিছুটা হলেও বাড়ছে জ্বালানি তেলের দাম। বাড়তে বাড়তে এই দাম যে কোথায় গিয়ে পৌঁছবে, তা ভাবলেই আতঙ্কিত হয়ে উঠছেন আম আদমি। কিন্তু দাম কমার কোনও লক্ষণ নেই। বৃহস্পতিবারও দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ টাকায় দাঁড়িয়েছে৷ বাণিজ্যনগরী মুম্বইতে ৯২ টাকা ছুঁইছুঁই পেট্রলের দাম৷ মুম্বইতে বৃহস্পতিবার পেট্রলের দাম লিটার প্রতি ১৪ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ২১ পয়সা প্রতি লিটার৷ মঙ্গলবার মুম্বইতে পেট্রলের দাম ছিল ৯১.০৮ টাকা৷ বুধবার আরও ১২ পয়সা দাম বৃদ্ধি পায়৷ প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হয় ৯১.২০ টাকা৷ সেখানে বৃহস্পতিবার সকালে প্রতি লিটার পেট্রলের জন্য সাধারণ মানুষকে দিতে হচ্ছে ৯১.৩৪ টাকা৷ দেশের বাণিজ্য নগরে জ্বালানি মূল্য অন্যান্য শহরের তুলনায় বেশি৷ কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৮৫.৭৯ টাকা ও চেন্নাইতে ৮৭.৩৩ টাকা৷ অন্যদিকে কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৭৭.৩০ টাকা, দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ২০ পয়সা বেড়ে হয়েছে ৭৫.৪৫ টাকা৷ মুম্বইতে ২০ পয়সা দাম বেড়েছে৷ নতুন দাম হয়েছে ৮০.১০ পয়সা৷ লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণের কপালে চিন্তার ভাঁজ ফেলছে৷ আন্তর্জাতিক বাজারে ক্রমশ পড়ছে টাকার দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের মূল্য৷ ফলে প্রত্যক্ষ প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যে৷ এর মধ্যেই আম জনতার কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া করতে দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের৷ রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫৯ টাকা। নতুন দাম হয়েছে ৮২০ টাকা। আর ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২.৮৯ টাকা। আগে দাম ছিল ৪৯৯.৫১ টাকা। নতুন দাম ৫০১.৪০ টাকা। ১ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে নয়া দাম। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া ও টাকার দর কমে যাওয়ায় দেশে পেট্রল ও ডিজেলের দাম সব রেকর্ড ভেঙে দিচ্ছে৷ পরিসংখ্যান বলছে চলতি বছর দিল্লিতে পেট্রলের দাম ১২টাকার বেশি বৃ্দ্ধি পেয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে আরও বেশি ১৫ টাকার বেশি৷ একই হাল অন্যান্য শহরেও৷ ক্রমাগত তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাব পড়ে দেশের বাজারে৷ প্রতিনিয়ত বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম৷ ফলে পাল্লা দিয়ে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের৷

```