Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্য ছাড় দিলেও বেলাগাম জ্বালানি তেলের দাম

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকার জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১ টাকা কমালেও পেট্রল-ডিজেলের দাম কমার বিন্দুমাত্র লক্ষণ নেই। শুক্রবার ফের দেশ জুড়ে বাড়ল জ্বালানি তেলের দাম। শুক্রবার সকালে কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ২৭ পয়সা বেড়েছে। পেট্রলে

রাজ্য ছাড় দিলেও বেলাগাম জ্বালানি তেলের দাম

শেষ আপডেট: 14 September 2018 05:55

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকার জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১ টাকা কমালেও পেট্রল-ডিজেলের দাম কমার বিন্দুমাত্র লক্ষণ নেই। শুক্রবার ফের দেশ জুড়ে বাড়ল জ্বালানি তেলের দাম। শুক্রবার সকালে কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ২৭ পয়সা বেড়েছে। পেট্রলের দাম হয়েছে প্রতি লিটারে ৮৩.১৪ টাকা। অন্যদিকে ডিজেলের দামও লিটার প্রতি ২২ পয়সা বেড়ে হয়েছে ৭৫.১৫ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ২৮ পয়সা বেড়ে প্রতি লিটারে তার বর্ধিত মূল্য ৮১.২৮ টাকা, অন্যদিকে ডিজেলে ২২ পয়সা বেড়ে প্রতি লিটারে তার দাম হল ৭৩.৩০ টাকা৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৮.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৭৭.৮২ টাকা প্রতি লিটারে৷ এর আগে বৃহস্পতিবার দিল্লি এবং মুম্বইয়ে পেট্রলের মূল্য ১৩ পয়সা প্রতি লিটারে বাড়ে এবং ডিজেলের দাম বাড়ে ২৪ পয়সা  প্রতি লিটার করে৷ পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় নাজেহাল অবস্থা মুম্বইয়ের৷ চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে বাণিজ্য নগরীতে জ্বালানির দাম সবচেয়ে বেশি৷ কারণ তেলের উপর ভ্যাট আদায়ের পরিমাণ অন্যান্য রাজ্যের চেয়ে এখানে সবচেয়ে বেশি৷ জিনিসপত্রের দাম এমনিতেই চড়া৷ তার উপর জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া হওয়ার আশঙ্কা৷ সেই সঙ্গে উৎসবের মরশুম৷ তেলের দাম এভাবেই চড়তে থাকলে আগামী দিনগুলিতে কী অবস্থা হতে চলেছে তা ভেবেই কপালে চিন্তার ভ্রুকুটি আম জনতার৷ এদিকে, গত মঙ্গলবার রাত ১২টার পর থেকেই বাংলায় দাম কমছে পেট্রোল-ডিজেলের। প্রতি লিটারে ১ টাকা করে দাম কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, মোদী আমলে ৯ বার এক্সসাইজ ডিউটি বেড়েছে। এভাবে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হওয়াতে অন্যান্য পণ্যেরও দাম বাড়ছে। টাকার দাম যত বাড়ছে তত মানুষের দাম কমছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও জ্বালানি তেলের দাম কিছুতেই কমছে না। বরং দিন দিন তা নতুন রেকর্ড গড়ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি কী দাঁড়াবে সেটা ভেবে শঙ্কিত আম জনতা।

```