Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লাগামছাড়া জ্বালানি, দিল্লিতে ৮০ পেরলো পেট্রলের দাম

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ১০ সেপ্টেম্বর পেট্রপণ্যের মূল্য বৃদ্ধির দাবিতে ছিল ভারত বন্‌ধ। কিন্তু বন্‌ধের দিনেও দাম বেড়েছিল জ্বালানির। একই অবস্থা ছিল মঙ্গলবারেও। সেদিনও বেড়েছিল তেলের দাম। মাঝে বুধবার জ্বালানির দাম বৃদ্ধি না পাওয়ায় খানিক স্বস্তি

লাগামছাড়া জ্বালানি, দিল্লিতে ৮০ পেরলো পেট্রলের দাম

শেষ আপডেট: 13 September 2018 04:00

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ১০ সেপ্টেম্বর পেট্রপণ্যের মূল্য বৃদ্ধির দাবিতে ছিল ভারত বন্‌ধ। কিন্তু বন্‌ধের দিনেও দাম বেড়েছিল জ্বালানির। একই অবস্থা ছিল মঙ্গলবারেও। সেদিনও বেড়েছিল তেলের দাম। মাঝে বুধবার জ্বালানির দাম বৃদ্ধি না পাওয়ায় খানিক স্বস্তি পেয়েছিলেন মধ্যবিত্তরা। তবে সুখ যে ক্ষণিকের তা বোঝা গেল বৃহস্পতিবার সকালেই। নিয়মমাফিক এ দিনও বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। রাজধানী শহর দিল্লিতে পেট্রলের দাম পেরিয়েছে ৮০ টাকা। দাম বেড়েছে অন্যান্য মেট্রোপলিটন শহরেও। নয়াদিল্লিতে বুধবারের তুলনায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩১ পয়সা। নতুন দাম ৮১ টাকা। মুম্বইতে লিটার প্রতি পেট্রলের দাম ৮৮.৪৫ টাকা। কলকাতায় এ দিন পেট্রলের দাম প্রতি লিটার ৮২.৭৪ টাকা। এবং চেন্নাইতে ৮৪.০৫ টাকা। পেট্রলের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.০৮ টাকা। মুম্বইতে প্রতি লিটার ডিজেলের দাম ৭৭.৫৮ টাকা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭৪.৯৩ টাকা। এবং চেন্নাইতে ডিজেলের দাম ৭৭.২৫ টাকা।      

```