Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

২৪ ঘন্টায় ভারতে ১ লক্ষ ১৫ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছে : আইসিএমআর

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১,১৫,৩৬৪ জনের কোভিড টেস্ট করা হয়েছে। আর এ যাবৎ দেশে মোট ২৮,৩৪,৭৯৮ জনের কোভিড টেস্ট করা হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ

২৪ ঘন্টায় ভারতে ১ লক্ষ ১৫ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছে : আইসিএমআর

শেষ আপডেট: 23 May 2020 07:40

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১,১৫,৩৬৪ জনের কোভিড টেস্ট করা হয়েছে। আর এ যাবৎ দেশে মোট ২৮,৩৪,৭৯৮ জনের কোভিড টেস্ট করা হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,২৫,১০১। কোভিড-১৯ সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ৩৭২০ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৫১,৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৫৪ জন। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। আর সুস্থ হয়েছেন ৩২৫০ জন। দেশে এখন সুস্থতার হার প্রায় ৪২ শতাংশ (৪১.৩৯%)। আর অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৯,৫৯৭। ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকে নভেল করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মারাঠা প্রদেশে। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মুম্বইতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪,৫৮২। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫১৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১২,৫৮৩ জন। এরপরে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৭৫৩। মৃত্যু হয়েছে ৯৮ জনের। আর সুস্থ হয়েছেন ৭১২৮ জন। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমের রাজ্য গুজরাত। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,২৬৮ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৮০২ জনের। আর সুস্থ হয়েছেন ৫৮৮০ জন। মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাত। অর্থাৎ কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যার নিরিখে তামিলনাড়ু দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রাজধানী শহর দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৩১৯। চতুর্থ স্থানে থাকা দিল্লিতে এ যাবৎ করোনায় মৃত্যু হয়েছে ২০৮ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৫৮৯৭ জন।

```