Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ক্যারাটে ক্লাসে গিয়ে বান্ধবীকে ধর্ষণ, মীরাটে গ্রেফতার ১

দ্য ওয়াল ব্যুরো: ক্যারাটে ক্লাসের বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক। উত্তরপ্রদেশের মীরাটে ঘটেছে এই ঘটনা। গত শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই বন্ধুর সঙ্গেই ক্যারাটে ক্লাসে গিয়েছিলেন ১৮ বছরের

ক্যারাটে ক্লাসে গিয়ে বান্ধবীকে ধর্ষণ, মীরাটে গ্রেফতার ১

শেষ আপডেট: 19 October 2020 04:12

দ্য ওয়াল ব্যুরো: ক্যারাটে ক্লাসের বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক। উত্তরপ্রদেশের মীরাটে ঘটেছে এই ঘটনা। গত শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই বন্ধুর সঙ্গেই ক্যারাটে ক্লাসে গিয়েছিলেন ১৮ বছরের তরুণী। নির্যাতিতার পরিবারের কথায় ঘটনার দিন অর্থাৎ গত শুক্রবার সন্ধে ৭টা নাগাদ ক্যারাটে ক্লাস থেকে ফিরে আসেন তরুণী। এর ঘণ্টা দুই পর রাত ৯টা নাগাদ হঠাৎই শরীর খারাপ লাগতে শুরু করে তরুণীর। আচমকাই মেয়ের এমন অবস্থা দেখে তাঁকে নিয়ে তড়িঘড়ি বাড়ির কাছে বেসরকারি হাসপাতালে ছোটেন তাঁর বাবা-মা। মেয়ের হঠাৎ কী হল বুঝতেই পারেননি তাঁরা। এর পরের দিন অর্থাৎ শনিবার সকালে হাসপাতালের তরফে তরুণীর পরিবারকে জানানো হয় যে তাদের মেয়ের ধর্ষণ হয়েছে। সঙ্গে সঙ্গেই হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত হাসপাতালে পৌঁছয় পুলিশ। নির্যাতিতার সঙ্গে কথা বলার পর তিনি পুলিশকে জানান যে তাঁর ক্যারাটে ক্লাসের এক ছাত্র তাঁকে ধর্ষণ করেছে। পুলিশকে তরুণী এও জানিয়েছেন যে তাঁরা দু'জনে একে অন্যকে খুব ভাল ভাবেই চিনতেন। নির্যাতিতার বয়ান রেকর্ড করে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। কিন্তু তরুণী কেন তাঁর মা-বাবাকে একথা জানাননি তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ব্যাপারে ধন্দে রয়েছে পুলিশও। যদিও অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শনিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক কেন এমন কাণ্ড ঘটিয়েছে তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নির্যাতিতার পরিবারের সঙ্গেও অভিযুক্ত যুবকের ব্যাপারে কথা বলছে তারা। ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকের কোনও শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কোনও কারণে প্রতিশোধ নেওয়ার জন্য ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছে কিনা সেটাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তরুণীর পরিবারের সঙ্গে অভিযুক্তের বা তার পরিবারের কোনও শত্রুতা ছিল কিনা, বা অভিযুক্ত তরুণীকে প্রেমের প্রস্তাব দিলে সেটা নাকচ হওয়ার কারণে এমনটা হয়েছে কিনা, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ।

```