Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

লাগামছাড়া জ্বালানি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বাজারে টাকার দাম পড়ছে। আর ক্রমাগত বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। যার ফলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জ্বালানির দাম। পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। চিন্তায় কপালে ভাঁজ পড়ছে আম জনতার। বিশেষজ্ঞরা বলছ

লাগামছাড়া জ্বালানি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা

শেষ আপডেট: 22 September 2018 03:49

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বাজারে টাকার দাম পড়ছে। আর ক্রমাগত বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। যার ফলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জ্বালানির দাম। পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। চিন্তায় কপালে ভাঁজ পড়ছে আম জনতার। বিশেষজ্ঞরা বলছেন খুব তাড়াতাড়ি সেঞ্চুরিতে পৌঁছবে তেলের দাম। তালিকায় রয়েছে রান্নার গ্যাসও। অক্টোবর মাস থেকেই বাড়তে পারে রান্না গ্যাসের সিলিন্ডারের দাম। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ দিকে ইতিমধ্যেই বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রলের দাম পৌঁছে গিয়েছে ৯০ টাকায়। আজ মুম্বইতের লিটার প্রতি পেট্রলের দাম ৮৯.৮০ টাকা। আর লিটার প্রতি ডিজেলের দাম ৭৮.৪২ টাকা। শুধু মুম্বই নয়। তেলের দাম বেড়েছে দিল্লিতেও। দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৮২.৪৪ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.৮৭ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম ছুঁয়েছে ৮৫ টাকা। চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দাম ৮৫.৬৯ টাকা। আর এক লিটার ডিজেলের দাম ৭৮.১০ টাকা। যে যে শহরে নিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে জ্বালানির দাম সেই তালিকায় রয়েছে কলকাতাও। আজ শহরে লিটার প্রতি পেট্রলএর দাম ৮৪.২৭ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৭২ টাকা।      

```