Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবা স্মার্টফোন কিনে দিতে পারেনি বলে অনলাইন ক্লাস করা হয়নি, আত্মঘাতী হল ছাত্রী

দ্য ওয়াল ব্যুরো: স্কুল বলছে অনলাইনে ক্লাস করতে। যে গরিব পরিবারে কারও স্মার্টফোন নেই, বাড়িতে ইন্টারনেট কানেকশন নেই, তাঁদের কী হবে! সমাজে বৈষম্যের পরিবেশ তৈরি হবে না তো! এমন উদ্বেগ ছিলই শিক্ষামহলে। সেই উদ্বেগ সত্যি প্রমাণিত হতে শুরু করে দিল

বাবা স্মার্টফোন কিনে দিতে পারেনি বলে অনলাইন ক্লাস করা হয়নি, আত্মঘাতী হল ছাত্রী

শেষ আপডেট: 8 June 2020 15:48

দ্য ওয়াল ব্যুরো: স্কুল বলছে অনলাইনে ক্লাস করতে। যে গরিব পরিবারে কারও স্মার্টফোন নেই, বাড়িতে ইন্টারনেট কানেকশন নেই, তাঁদের কী হবে! সমাজে বৈষম্যের পরিবেশ তৈরি হবে না তো! এমন উদ্বেগ ছিলই শিক্ষামহলে। সেই উদ্বেগ সত্যি প্রমাণিত হতে শুরু করে দিল। অনলাইনে ক্লাস করতে না পেরে আত্মঘাতী হল একাদশ শ্রেণির ছাত্রী। পুলিশ সূত্রের খবর, পঞ্জাবের মানসা জেলায় গত শুক্রবার আত্মঘাতী হয়েছে ১৭ বছরের ওই কিশোরী। এর আগে কেরলেও একই ধরনের ঘটনা ঘটেছে। আত্মঘাতী ছাত্রীর বাবা পেশায় ক্ষেতমজুর। এমনিতেই অভাব অনটনের মধ্যে দিয়ে সংসার চলে। তার মধ্যে লকডাউনে অবস্থা আরও করুণ। এ অবস্থায় বেশ কয়েকদিন ধরেই অনলাইন ক্লাসের জন্য বাবার কাছে স্মার্টফোনের আবদার করেছিল মেয়ে। তবে ক্ষেতমজুর জগসীর সিংয়ের সামর্থ্য হয়নি মেয়েকে স্মার্টফোন কিনে দেওয়ার। ফলে অনলাইন ক্লাসের সুযোগ হয়নি ওই কিশোরীর। তার জেরেই কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। চলতি মাসের প্রথম দিকে এমনই এক ঘটনা ঘটেছিল কেরলের মালাপ্পুরম জেলায়। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় দেবিকা বালাকৃষ্ণণের কাছে স্মার্টফোন ছিল বিলাসিতা। নবম শ্রেণির ওই ছাত্রীর বাড়ির টিভিও খারাপ হয়ে গিয়েছিল। ফলে অনলাইন ক্লাসের কোনও ব্যবস্থাই করা সম্ভব হয়নি। পড়াশোনা ঠিকভাবে না হওয়ায় কয়েকদিন ধরে মনমরাও হয়েছিল দেবিকা। তারপর গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে সে। বাড়ির কাছে পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হয় তার দেহ। সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি হয়েছিল ভারতে। সম্প্রতি ১ জুন থেকে সরকার বিধিনিষেধে ছাড় দিলেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। পড়ুয়াদের যাতে ক্ষতি না হয় সেজন্য অনলাইন ক্লাসে চলছে পড়াশোনা। অগস্ট মাসের আগে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে সরকার। সরকার যখন অনলাইন ক্লাসের কথা বলেছিল, তখনই শিক্ষাবিদদের অনেকে প্রশ্ন তুলেছিলেন, গ্রাম-মফস্বলের ছেলেমেয়েদের কী হবে? কারণ গ্রামে অনেকের কাছেই স্মার্টফোন নেই। বাড়িতে টিভি নেই। তা হলে কি তাঁরা পঠনপাঠন বন্ধ করে দেবে। তা ছাড়া এর ফলে সমাজে বৈষম্যও তৈরি হতে পারে। যদিও সেই উদ্বেগে কেন্দ্র বা রাজ্য সরকার কেউই গুরুত্ব দেয়নি। পর্যবেক্ষকদের অনেকের মতে, পাঞ্জাবের এই ঘটনাকে বিচ্ছিন্ন ভাবে দেখা ঠিক নয়। স্কুল কলেজ কবে খুলবে স্থিরতা নেই। সরকারকেই বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে।

```