Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বদলাল জিডিপি সূচক, চিদম্বরম বললেন ‘ব্যাড জোক’

দ্য ওয়াল ব্যুরো: পাল্টে গেল  মোট জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির শতকরা হার। আসলে জিডিপি পরিমাপের পদ্ধতি বদলে ফেলেছে নীতি আয়োগ। তার ফলেই বদলে গিয়েছে জিডিপি-র হার। আগে যত জিডিপি বেড়েছে বলে মনে হত, এখন আর তা মনে হচ্ছে না। ইউপিএ-১ এবং ইউপিএ-২ জম

বদলাল জিডিপি সূচক, চিদম্বরম বললেন ‘ব্যাড জোক’

শেষ আপডেট: 29 November 2018 07:08

দ্য ওয়াল ব্যুরো: পাল্টে গেল  মোট জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির শতকরা হার। আসলে জিডিপি পরিমাপের পদ্ধতি বদলে ফেলেছে নীতি আয়োগ। তার ফলেই বদলে গিয়েছে জিডিপি-র হার। আগে যত জিডিপি বেড়েছে বলে মনে হত, এখন আর তা মনে হচ্ছে না। ইউপিএ-১ এবং ইউপিএ-২ জমানার জিডিপি-র হার  বদল নিয়ে চাপানউতোর শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। কংগ্রেসের অভিযোগ বিজেপি-র অঙ্গুলি হেলনেই নীতি আয়োগ এই কাণ্ড করেছে। বুধবার রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। সেই রিপোর্টে দেখা যাচ্ছে ২০০৫-০৬ অর্থ বর্ষ থেকে ২০১১-১২ পর্যন্ত সব আর্থিক বছরের জিডিপি বৃদ্ধির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। যেমন ২০০৫-০৬ অর্থ বর্ষে জিডিপি বৃদ্ধি ছিল ৯.৩ শতাংশ। নতুন রিপোর্টে তা কমে দাঁড়িয়েছে ৭.৯ শতাংশ। এবং মনমোহন জমানার প্রতি আর্থিকবর্ষেই তা কমেছে। নীতি আয়োগের নতুন রিপোর্ট নিয়ে তোপ দেগেছে কংগ্রেস। দলের দাবি, মানুষের সামনে বিকৃত তথ্য দিয়ে নীতি আয়োগ, গেরুয়া শিবিরের অঙ্গুলি হেলনে  ইউপিএ জমানার অর্থনীতির বিকাশকে ঢাকতে চাইছে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম পরিসংখ্যান বদলে দেওয়াকে ‘ব্যাড জোক’ বলেও কটাক্ষ করেছেন। সেই সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতার চ্যালেঞ্জ, সাংবাদিক বৈঠক না করে তাঁর সঙ্গে অর্থনীতি নিয়ে বিতর্কে অংশগ্রহণ করুন নীতি আয়োগের অধিকর্তারা। যদিও কংগ্রেসের দাবি উড়িয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে নতুন পদ্ধতিতে গণনা শুরু হয়েছে। তাই এই বদল। সাম্প্রতিক তথ্যের ভিত্তিতেই এই সূচক উঠে এসেছে। কাউকে ছোট করে দেখানোর রাজনৈতিক কোনও চাপে নীতি আয়োগ এই কাজ করেনি বলেও দাবি করেন তিনি। এমনিতে সিবিআই, আরবিআই নিয়ে জেরবার কেন্দ্রীয় সরকার। তার উপর নীতি আয়োগের পরিসংখ্যান বদল নিয়ে বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করেছেন, এ বার নীতি আয়োগও গেরুয়া থাবার শিকার। অন্য সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নীতি আয়োগকেও মোদী সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে দাবি তাঁদের। https://twitter.com/PChidambaram_IN/status/1067813264531156992

```