Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চরম আর্থিক কষ্টে দশরথ মাঝির পরিবার, সহায় সেই সোনু সুদ, পাশে দাঁড়ানোর আশ্বাস অভিনেতার

দ্য ওয়াল ব্যুরো: পর্দার ভিলেন এখন বাস্তবের হিরো। করোনা মহামারীর সময় দুর্গতদের সহায়-সম্বল তিনিই। শুধু একবার সমস্যার খবর পৌঁছে দিতে পারলেই হল। জনপ্রাণ লড়িয়ে সমাধানে নেমে পড়বেন অভিনেতা সোনু সুদ। এ বার 'মাউন্টেন ম্যান' দশরথ মাঝির পরিবারের পাশেও

চরম আর্থিক কষ্টে দশরথ মাঝির পরিবার, সহায় সেই সোনু সুদ, পাশে দাঁড়ানোর আশ্বাস অভিনেতার

শেষ আপডেট: 25 July 2020 13:13

দ্য ওয়াল ব্যুরো: পর্দার ভিলেন এখন বাস্তবের হিরো। করোনা মহামারীর সময় দুর্গতদের সহায়-সম্বল তিনিই। শুধু একবার সমস্যার খবর পৌঁছে দিতে পারলেই হল। জনপ্রাণ লড়িয়ে সমাধানে নেমে পড়বেন অভিনেতা সোনু সুদ। এ বার 'মাউন্টেন ম্যান' দশরথ মাঝির পরিবারের পাশেও দাঁড়াতে চলেছেন সোনু। জানা গিয়েছে, চরম আর্থিক সমস্যায় রয়েছে দশরথ মাঝির পরিবার। সরকারি সাহায্য, পেনশন ও অন্যান্য যা সাহায্য পেত এই পরিবার দেশের এমন দুর্দিনে একে একে বন্ধ হয়েছে সবই। বিহারের স্থানীয় খবরের কাগজে ছাপা হয়েছিল এই খবর। তারই কাটিং নিয়ে সোনু সুদকে ট্যাগ করে টুইট করেছেন এক ব্যক্তি। নজর এড়ায়নি অভিনেতার। টুইট করে সোনু জানিয়েছেন দশরথ মাঝির পরিবারকে সাহায্য করবেন তিনি। চেন্নাইয়ে কাজ করতেন দশরথের নাতি। তবে লকডাউনের জেরে কর্মসংস্থান খুইয়েছেন তিনি। তার মধ্যে দিন দশেক আগে ভগীরথের মেয়ে পিঙ্কির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। হাসপাতালে রয়ে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ২ বছরের শিশু। জানা গিয়েছে, ওই একরত্তির অপারেশনের জন্য ইতিমধ্যেই ঋণ নিয়েছে তার পরিবার। https://twitter.com/SonuSood/status/1286894140115095557?s=19 এর মধ্যেই বাচ্চাটির চিকিৎসার জন্য ৪৫ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। নিজেদের সব সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় গ্রামের লোকেদের থেকেও ধার নিয়েছে পিঙ্কির পরিবার। এখন আর কোনও উপায় না পেয়ে শিশুটির চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা। অভিযোগ, ইন্দিরা আবাস যোজনার টাকাও পাননি তাঁরা। দশরথের ছেলে ভগীরথ একটি পেনশন পেতেন। দশরথের মেয়েও বিধবা পেনশন পেতেন। তবে সে সবই এখন বন্ধ হয়েছে। ভগীরথ বলেছেন 'মাঝি- দ্য মাউন্টেন ম্যান' ছবি তৈরির সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দশরথের পরিবার। অভিযোগ, সেই সব প্রতিশ্রুতির কিছুই পালন হয়নি। যদিও এখনও পর্যন্ত নাকি ছবির নির্মাতাদের থেকে রয়্যালটি বাবদ কোনও টাকা পাননি তাঁরা। ভগীরথ জানিয়েছেন, বাইকের সাথে দুর্ঘটনা ঘটেছে বাচ্চাটির। দু'বছরের শিশুর একটা হাত এবং পা ভেঙে গিয়েছে। প্রতিবেশীদের থেকে টাকা তুলে কোনও ভাবে প্রাথমিক ধাক্কাটা সামলানো গিয়েছে। তবে চিকিৎসা চালানোর জন্য প্রয়োজন অনেক টাকার। ভগীরথের কথায়, "বাবার নাম রাস্তা, হাসপাতাল, থানা সবই আছে। তবে বাবার ভাল কাজের জন্য ন্যূনতম সুবিধাও আমরা পাই না। চরম আর্থিক কষ্টে আছি। সিনেমা বানানোর সময় নির্মাতারা বলেছিলেন লাভের অংশের ২ শতাংশ দেবেন। আজও সেই টাকা আসেনি। এদিকে ঘরে কানাকড়িও নেই। তাই আমরা চাই সরকার আমাদের সাহায্য করুক।" এ বার এই পরিবারের পাশেই দাঁড়াতে চলেছেন সোনু সুদ।

```