Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষতিপূরণের চেক ফিরিয়ে দিলেন হরিয়ানার গণধর্ষিতার মা

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে গণধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। বদলে বাড়িতে এসেছে ক্ষতিপূরণের চেক। সেই চেক ফিরিয়ে দিলেন নির্যাতিতার মা। দৃঢ়তার সঙ্গে জানালেন, ক্ষতিপূরণ নয়, মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চান তিনি। দাবি করেছেন অভিযু

ক্ষতিপূরণের চেক ফিরিয়ে দিলেন হরিয়ানার গণধর্ষিতার মা

শেষ আপডেট: 16 September 2018 12:30

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে গণধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। বদলে বাড়িতে এসেছে ক্ষতিপূরণের চেক। সেই চেক ফিরিয়ে দিলেন নির্যাতিতার মা। দৃঢ়তার সঙ্গে জানালেন, ক্ষতিপূরণ নয়, মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চান তিনি। দাবি করেছেন অভিযুক্তদের কড়া শাস্তির। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। তিন অভিযুক্তের মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানও। অভিযুক্তদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এমনকী তাদের সম্পর্কে তথ্য দিতে পারলে তথ্য প্রদানকারীর জন্য এক লক্ষ টাকা পুরষ্কারও ঘোষণা করেছে হরিয়ানা পুলিশ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ঘটনার পর দু’দিন কেটে গেলেও এখনও গ্রেফতার হয়নি কোনও অভিযুক্ত। দিন তিনেক আগে হরিয়ানার রেওয়াড়ি জেলায় গণধর্ষণের শিকার হয়েছিলেন উনিশ বছরের তরুণী। সিবিএসই–র দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম হয়েছিলেন ওই তরুণী। রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছিলেন পুরস্কারও। শেষে তাঁকেই গণধর্ষণের শিকার হতে হল। ১৩ সেপ্টেম্বর বুধবার থেকেই নিখোঁজ ছিলেন ওই তরুণী। বৃহস্পতিবার রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় একটি বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয় তাঁকে। পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ জানিয়ে বলেছিলেন, বুধবার রাতে বাড়ি ফেরার সময় চার-পাঁচজন দুষ্কৃতী গাড়ি করে তুলে নিয়ে যায় তাঁকে। একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় তাঁর উপর। এরপর ফেলে দিয়ে যাওয়া হয় ওই বাস স্ট্যান্ডে। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিসের কাছে নির্যাতিতা জানিয়েছিলেন, তাঁর গ্রামের লোকেরাই এই কাজ করেছে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

```