Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ফের বানভাসি হায়দরাবাদ, রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি

দ্য ওয়াল ব্যুরো: ফের ভারী বৃষ্টি হয়েছে হায়দরাবাদের বেশ কিছু অংশে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি। জল জমেছে শহরের একাধিক রাস্তায়। তীব্র যানজটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কয়েকটি রাস্তায় জলের তোড়ে গাড়ি ভাসতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, গ

ফের বানভাসি হায়দরাবাদ, রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি

শেষ আপডেট: 18 October 2020 03:21

দ্য ওয়াল ব্যুরো: ফের ভারী বৃষ্টি হয়েছে হায়দরাবাদের বেশ কিছু অংশে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি। জল জমেছে শহরের একাধিক রাস্তায়। তীব্র যানজটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কয়েকটি রাস্তায় জলের তোড়ে গাড়ি ভাসতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তেলেঙ্গানার এই জেলায়। হায়দরাবাদ এবং সংলগ্ন এলাকা মিলিয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছিল। ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার। রাস্তাঘাট, জমিজমা, গাড়িবাড়ি ক্ষতির ছাপ সর্বত্রই স্পষ্ট। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নাগাড়ে বৃষ্টি হয়েছিল হায়দরাবাদে। তারপর আবহাওয়ার একটু উন্নতি হততে না হতেই ফের ভারী বর্ষণ শুরু হয়েছে হায়দরাবাদে। বাড়ছে আতঙ্ক। A residential colony is submerged with floodwater following heavy rains, in Hyderabad. আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার বৃষ্টি হয়েছিল প্রায় ১৯০ মিলিমিটার। শনিবার সন্ধে থেকে ইতিমধ্যেই ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গিয়েছে। আইএমডির পূর্বাভাস এখন দুর্যোগ চলবে হায়দরাবাদে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জলমগ্ন রাস্তাঘাটের ছবি। দেখা গিয়েছে, প্রায় ২ ফুট করে জল জমেছে বিভিন্ন রাস্তায়। ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের তরফে ক্রমাগত রাস্তাঘাটে জমা জল নিষ্কাশনের কাজ চালানো হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৌসম ভবন জানিয়েছে, রবিবারও হায়দরাবাদের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Video of inundation of low-lying areas in Hyderabad https://twitter.com/i/status/1317631205051781121 গত সপ্তাহের ব্যাপক বৃষ্টিতে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হায়দরাবাদ সরকার। এছাড়াও ৬ হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে নিচু এলাকাগুলি। বিপর্যস্ত এলাকাগুলিতে ত্রাণের কাজ চালু হয়েছে ইতিমধ্যেই। জলবন্দিদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহের ভারী বৃষ্টিতে কার্যত থমকে গিয়েছিল তেলেঙ্গানার একাধিক জেলা, বিশেষ করে হায়দরাবাদ। এনডিআরএফের সঙ্গে উদ্ধারকাজে নেমেছিল সেনাবাহিনী। তেলেঙ্গানা ছাড়াও বৃষ্টি হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে। এই দুই রাজ্যেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গতকাল থেকে বৃষ্টির ফলে নতুন করে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে হায়দরাবাদে। বেশ কিছু রাস্তায় দেখা গিয়েছে জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি। আগের বারের দুর্যোগের সময় বন্যার জলে ভেসে গিয়েছিল মানুষ। https://twitter.com/i/status/1317636359771729922 নতুন করে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে হায়দরাবাদে। বৃষ্টি এখনও চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আইএমডির পূর্বাভাস আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে তেলেঙ্গানায়। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে হায়দরাবাদে। আজ মূলত দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বর্ষণের তীব্রতা এবং স্থায়িত্ব সোম এবং মঙ্গলবারে বাড়বে হায়দরাবাদে। বৃহস্পতি এবং শুক্রবারও চলবে বৃষ্টি।

```