Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হায় কপাল! মোদীজি পিএম, যোগীজি সিএম, তাও তাঁবুতে রাম: বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো: ‘মন্দির ওহি বানায়েঙ্গে!’ কিন্তু দেশের শীর্ষ আদালত বলে দিয়েছে, জানুয়ারি মাসে হবে নতুন বেঞ্চ গঠন। তারপর সেই বেঞ্চ ঠিক করবে, কবে থেকে শুরু হবে অযোধ্যা মামলার শুনানি। এতে যেন অনেক বিজেপি নেতারই আর তর সইছে না। প্রকাশ্যে বলেও ফে

হায় কপাল! মোদীজি পিএম, যোগীজি সিএম, তাও তাঁবুতে রাম: বিজেপি নেতা

শেষ আপডেট: 18 November 2018 06:30

দ্য ওয়াল ব্যুরো: ‘মন্দির ওহি বানায়েঙ্গে!’ কিন্তু দেশের শীর্ষ আদালত বলে দিয়েছে, জানুয়ারি মাসে হবে নতুন বেঞ্চ গঠন। তারপর সেই বেঞ্চ ঠিক করবে, কবে থেকে শুরু হবে অযোধ্যা মামলার শুনানি। এতে যেন অনেক বিজেপি নেতারই আর তর সইছে না। প্রকাশ্যে বলেও ফেলছেন সে কথা! এই যেমন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। মন্দির না হওয়ায় আক্ষেপ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়েও। শনিবার একটি অনুষ্ঠানের শেষে বালিয়ার বিজেপি বিধায়ক বলেন, “আমাদের মোদীজির মতো একজন মহান প্রধানমন্ত্রী রয়েছেন। যোগীজির মতো মুখ্যমন্ত্রী রয়েছেন। দুজনেই হিন্দুত্বে বিশ্বাসী। কিন্তু কী কপাল! এই আমলেও রামের ঠিকানা সেই তাঁবুতে।” এই মন্দির না হওয়াকে দেশ এবং হিন্দুদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার বলেও মন্তব্য করেন গেরুয়া শিবিরের এই নেতা।

বয়ফ্রেন্ডকে ফিরে পেতেই ধর্ষণের কাঁদুনি গায় মেয়েরা : মনোহরলাল খট্টর

শুধু তো তাই নয়, তিনি মনে করিয়ে দেন, “ভগবানের আবার সংবিধান কী! তিনি সে সবের উর্দ্ধে। তাই অযোধ্যায় দ্রুত রাম মন্দির বানিয়ে ফেলতে হবে। যাতে মন্দির তৈরি হয় তার পরিস্থিতি তৈরি করতে হবে।” [caption id="attachment_53030" align="aligncenter" width="700"] বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং [/caption] কয়েকদিন আগে উত্তরপ্রদেশে যোগীর ডেপুটি দীনেশ শর্মা বলেছিলেন, “রাম যবে চাইবেন, মন্দির তবেই হবে।” প্রসঙ্গত, ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, অয্যোধ্যার বিতর্কিত জমিকে তিন ভাগে ভাগ করার। একভাগ রামলালা, একভাগ নির্মোহী আখড়া ও একভাগ সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে ভাগ করে দিতে হবে । তার পরেই  সুপ্রিম কোর্টে একাধিক সংগঠন ওই রায়ের বিরুদ্ধে আবেদন জানায়। গত অক্টোবরে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দিয়েছেন, জানুয়ারির আগে অযোধ্যা শুনানি হবে না। মাঝে অখিলভারত হিন্দু মহাসভা শুনানির তারিখ এগিয়ে আনার আর্জি জানায় সুপ্রিম কোর্টে। তা-ও খারিজ করে দেয় আদালত। পর্যবেক্ষকদের মতে, বিজেপি চেয়েছিল লোকসভার আগে রাম মন্দির নিয়ে রায় দিক সুপ্রিম কোর্ট। কিন্তু জানুয়ারি থেকে শুনানি শুরু হলে, উনিশের ভোটের আগে রায় বেরনো কার্যত অসম্ভব। হতে পারে, রাম মন্দির  ইস্যুকে তাই এ ভাবেই কৌশলে জাগিয়ে রাখতে চাইছে বিজেপি।

The Wall-ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন  


```