Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সহকর্মীদের বিশ্বাস করে দিল্লিতে গণধর্ষিতা বহুজাতিক সংস্থার কর্মী  

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে একটি বহুজাতিক সংস্থার কর্মীকে গণধর্ষণ করল তাঁরই দুই সহকর্মী। শনিবার অফিস থেকে বাড়ি ফেরার সময় ওই  তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রবিবার পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণীর পরিবার। গ্রেফতার করা হয় অভিযুক্ত দ

সহকর্মীদের বিশ্বাস করে দিল্লিতে গণধর্ষিতা বহুজাতিক সংস্থার কর্মী  

শেষ আপডেট: 15 October 2018 06:15

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে একটি বহুজাতিক সংস্থার কর্মীকে গণধর্ষণ করল তাঁরই দুই সহকর্মী। শনিবার অফিস থেকে বাড়ি ফেরার সময় ওই  তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রবিবার পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণীর পরিবার। গ্রেফতার করা হয় অভিযুক্ত দু’জনকেই। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। তরুণীর বয়ান অনুযায়ী, শনিবার রাত নটা নাগাদ তিনি অফিস থেকে বেরোন। অফিসের নীচেই একটি গাড়িতে ছিলেন বিনোদ এবং বিরজু নামের তাঁর দুই সহকর্মী। লিফট দিতে চান তাঁকে। সহকর্মী হওয়ায় নিঃসঙ্কোচেই গাড়িতে উঠে পড়েন তিনি। নরম পানীয় অফার করে ওই দু’জন। তরুণী পুলিশকে জানিয়েছেন, তিনি সেটা নিয়েও নেন। এরপরই বেহুঁশ হয়ে পড়েন। অভিযোগ, অচেতন অবস্থায় ওই তরুণীকে বিরজু এবং বিনোদ নিয়ে যায় পশ্চিম দিল্লিতে একটি ফাঁকা ফ্ল্যাটে। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। এর কিছুক্ষণ পর তরুণীর বাড়ি যে এলাকায়, সেই বসন্ত কুঞ্জ এলাকায় নামিয়ে দিয়ে চম্পট দেয় তারা। রবিবার গোটা ঘটনা পরিবারকে জানান তরুণী। পরিবারের লোকেরাই পুলিশকে জানান। দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে।”

```