Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই গ্রামের সব ছেলেরাই বিয়ে করেন দু'বার, কিন্তু কেন?

দ্য ওয়াল ব্যুরো: একাধিক বিয়ে আজকাল খুব একটা আহামরি ব্যাপার নয়। বলিউড সেলিব্রিটি থেকে আম আদমি, তালিকায় রয়েছেন সকলেই। তবে রাজস্থানের বাড়মেড় জেলায় পুরুষরা দু'টো বিয়ে করেন এক অদ্ভুত কারণে। ইন্দো-পাক বর্ডারের খুব কাছেই রয়েছে রাজস্থানের বাড়মেড় জ

এই গ্রামের সব ছেলেরাই বিয়ে করেন দু'বার, কিন্তু কেন?

শেষ আপডেট: 8 January 2019 05:17

দ্য ওয়াল ব্যুরো: একাধিক বিয়ে আজকাল খুব একটা আহামরি ব্যাপার নয়। বলিউড সেলিব্রিটি থেকে আম আদমি, তালিকায় রয়েছেন সকলেই। তবে রাজস্থানের বাড়মেড় জেলায় পুরুষরা দু'টো বিয়ে করেন এক অদ্ভুত কারণে। ইন্দো-পাক বর্ডারের খুব কাছেই রয়েছে রাজস্থানের বাড়মেড় জেলা। সেখানকার দেরাসর গ্রামে সব ছেলেরাই দু'বার বিয়ে করেন। ৭০টি মুসলিম পরিবার রয়েছে এই গ্রামে। জনসংখ্যা আনুমানিক ৬০০। আর গ্রামের সব পুরুষের বাড়িতেই রয়েছেন দু'জন বিবি। অনেকেই বলবেন, একের বেশি বিয়ে করার রীতি তো মুসলিমদের মধ্যে বহু পুরনো। এতে অবাক হওয়ার কী আছে? কিন্তু দেরাসর গ্রামের পুরুষদের এই দ্বিতীয় বিয়ের পিছনে রয়েছে এক বিশেষ কারণ। এই গ্রামের পুরুষদের নাকি একবার বিয়ে হলে, প্রথম স্ত্রীর থেকে কোনওভাবেই সন্তানলাভ হয় না। কিন্তু দ্বিতীয় বিয়ের পরেই পরিবারে আসে নবজাতক। এমনকী কেউ কেউ দ্বিতীয়বার বিয়ের পর তিন সন্তানের বাবাও হয়েছেন। এমনটাই কথিত রয়েছে এই গ্রামে। আর দ্বিতীয়বার বিয়ে করলে তবেই সন্তানলাভ হবে, এই ধারনা দৃঢ় ভাবে বিশ্বাস করেন গ্রামবাসীরা। বলা ভালো এই অন্ধবিশ্বাস বা কুসংস্কার গেঁথে গিয়েছে তাঁদের মাথায় এবং মনে। আর সেই জন্যেই একুশ শতকেও এমন অদ্ভুত প্রথা বজায় রয়েছে এই গ্রামে। রাজস্থানের অশিকাংশ এলাকাই সারা বছর জলকষ্টে ভোগে। দেরাসর গ্রামে সেই সমস্যা আরও বেশি। পানীয় জল সংগ্রহের জন্য গ্রামের মহিলাদের প্রায় ৫ কিলোমিটার হেঁটে যেতে হয়। গর্ভবতী অবস্থায় কোনও মহিলার পক্ষে এতটা হাঁটাচলা সম্ভব নয়। এবং ক্ষতিকরও বটে। তাই সেই সময়ে প্রতিটি পরিবারে থাকা আর এক জন স্ত্রী-ই ঘরের সব কাজ সামলান।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```