Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাম্পে হাঁটতে হাঁটতেই মৃত্যু! লুটিয়ে পড়লেন একুশের তরুণী

দ্য ওয়াল ব্যুরো: কলেজের ফ্রেশার্স ডে-তে পারফর্ম করার জন্য র‍্যাম্প ওয়াক প্র্যাকটিস করছিলেন তরুণী। আচমকাই লুটিয়ে পড়েন বছর একুশের ওই এমবিএ পড়ুয়া। সঙ্গে সঙ্গেই তরুণীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা

র‍্যাম্পে হাঁটতে হাঁটতেই মৃত্যু! লুটিয়ে পড়লেন একুশের তরুণী

শেষ আপডেট: 19 October 2019 10:33

দ্য ওয়াল ব্যুরো: কলেজের ফ্রেশার্স ডে-তে পারফর্ম করার জন্য র‍্যাম্প ওয়াক প্র্যাকটিস করছিলেন তরুণী। আচমকাই লুটিয়ে পড়েন বছর একুশের ওই এমবিএ পড়ুয়া। সঙ্গে সঙ্গেই তরুণীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শালিনী। বেঙ্গালুরুর পীন্যা এলাকার একটি এমবিএ কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ওই তরুণী। শুক্রবার ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ডেপুটি পুলিশ কমিশনার শশী কুমার জানিয়েছেন, ফ্রেশার্স ডে-তে ফ্যাশন শোতে নাম দিয়েছিলেন শালিনী। সেই জন্যই চলছিল র‍্যাম্পে হাঁটার মহড়া। প্রত্যক্ষদর্শীদের কথায় সব ঠিকই ছিল। দিব্যি হাঁটছিলেন শালিনী। তাঁকে দেখে কোনওভাবেই অসুস্থ বলেও মনে হয়নি। হঠাৎই স্টেজের উপর পড়ে যান শালিনী। ছুটে আসেন আশেপাশের সকলে। উদ্ধার করে তখনই তরুণীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, সম্ভবত হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে শালিনীর। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে তরুণীর দেহ। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পীন্যা থানায় অভিযোগ দায়ের হয়েছে। রুজু হয়েছে মামলাও। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। সেদিন সকাল থেকে শালিনীর মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখা গিয়েছিল কিনা তা জানতেও সেদিন ঘটনাস্থলে উপস্থিত সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শালিনীর কোনওরকম শারীরিক অসুস্থতা ছিল কিনা তা জানার জন্য তরুণীর পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা...

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-2/

```