Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আতঙ্ক: ‘এসেনশিয়াল কমোডিটি’-র আওতায় মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার, সিদ্ধান্ত কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ রুখতে সাবান দিয়ে ভাল করে হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে আমজনতাকে। শুক্রবার সরকারের তরফে তাই জানানো হয়েছে

করোনা আতঙ্ক: ‘এসেনশিয়াল কমোডিটি’-র আওতায় মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার, সিদ্ধান্ত কেন্দ্রের

শেষ আপডেট: 14 March 2020 04:09

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ রুখতে সাবান দিয়ে ভাল করে হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে আমজনতাকে। শুক্রবার সরকারের তরফে তাই জানানো হয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত সব ধরনের মাস্ক বিশেষ করে N95 জাতীয় এবং হ্যান্ড স্যানিটাইজারকে ‘এসেনশিয়াল কমোডিটি’ বা ‘প্রয়োজনীয় দ্রব্য’ হিসেবে গণ্য করা হবে। ইতিমধ্যেই খোলা বাজারে মাস্ক এবং স্যানিটাইজারের ঘাটতি দেখা গিয়েছে। আগামী দিনে এই নিয়ে কালোবাজারির সম্ভাবনাও থাকতে পারে। তাই সতর্কতার খাতিরে আগেভাগেই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট’ অনুযায়ী এইসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য হিসেবেই বিক্রি করা করা হবে। কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কার্যকর হবে দেশের সব রাজ্যে। কালোবাজারির ফাঁদে না পড়ে ক্রেতারা যেন সহজে এবং সুলভে করোনাভাইরাসের সংক্রমণ এড়ানোর জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন সেইজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। ‘এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট’-এর আওতায় থাকা এই নিয়ম না মানলে দোষীর ৭ বছর পর্যন্ত জেল হওয়ার সম্ভাবনাও রয়েছে। সারা পৃথিবী জুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরস। CONVID-19 ভাইরাসের আতঙ্কে ত্রস্ত ভারতবাসীও। ইতিমধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের সংক্রমণের জেরে। আক্রান্তের সংখ্যা ৮২। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি ছড়িয়েছে দেশে। এই অবস্থায় সংক্রমণ রোখার প্রয়োজনীয় মাস্ক, স্যানিটাইজার---এইসবেরও ঘাটিতি দেখা গিয়েছে বাজারে। তাই সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরে এবার তৎপর কেন্দ্র। যাতে কোনওরকম কালোবাজারি না হয় এবং সাধারণ মানুষ অনায়াসেই প্রয়োজনীয় মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার কিনতে পারেন সেইজন্যই এইসব জিনিসকে ‘এসেনশিয়াল কমোডিটি’-র আওতাভুক্ত করা হয়েছে।

```