Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ি চালাতে চালাতেই হার্ট অ্যাটাক, কনস্টেবলের তৎপরতায় বাঁচল যুবকের প্রাণ

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হয় এক যুবকের। কিন্তু সেখানে উপস্থিত এক ট্র্যাফিক পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই যুবক। ঘটনাটি মহারাষ্ট্রের থানের। মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর বুধবার দুপুরে নিখিল তাম্বোলে নামে ২৩ বছরের এ

গাড়ি চালাতে চালাতেই হার্ট অ্যাটাক, কনস্টেবলের তৎপরতায় বাঁচল যুবকের প্রাণ

শেষ আপডেট: 30 August 2018 10:19

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হয় এক যুবকের। কিন্তু সেখানে উপস্থিত এক ট্র্যাফিক পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই যুবক। ঘটনাটি মহারাষ্ট্রের থানের। মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর বুধবার দুপুরে নিখিল তাম্বোলে নামে ২৩ বছরের এক যুবক নিজের গাড়ি চালিয়ে পাডঘা থেকে থানের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বাবা। জানা গিয়েছে দুপুর সাড়ে বারোটা নাগাদ খাড়িগাঁও টোল প্লাজার সামনে পৌঁছনোর পরেই হার্ট অ্যাটাক হয় তাঁর। সেখানে কর্তব্যরত ট্র্যাফিক কনস্টেবল ৩৫ বছরের পান্ধারিনাথ মুন্ডে ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে মুন্ডে ওই যুবককে পিছনের আসনে বাবার সঙ্গে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে রওনা দেন হাসপাতালের উদ্দেশে। থানের জুপিটার হাসপাতালে নিখিলকে নিয়ে যান তিনি। সেখানেই তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আর কিছুক্ষণ দেরি হলে বাঁচানো যেত না ওই যুবককে। কিন্তু যেরকম উপস্থিত বুদ্ধি দেখিয়ে কর্তব্যরত ট্র্যাফিক কনস্টেবল মুন্ডে নিখিলকে হাসপাতালে নিয়ে যান, তাতে তার প্রশংসা করেন ডাক্তাররা। মুন্ডের তৎপরতার প্রশংসা করেছেন মহারাষ্ট্রের ডিসিপি ট্র্যাফিক অমিত কালেও। মহারাষ্ট্র পুলিশের বার্ষিক অনুষ্ঠানে পুরস্কারের জন্য কনস্টেবল পান্ধারিনাথ মুন্ডের নাম প্রস্তাব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত নিখিলের অবস্থা স্থিতিশীল। তবে আরও কিছুদিন তাঁকে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানা গিয়েছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```