Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মাঙ্গলিক দোষ কাটাতে চার বছর ধরে ভাইঝিকে ধর্ষণ, দিল্লি থেকে গ্রেফতার কাকা

দ্য ওয়াল ব্যুরো: চার বছর ধরে নিজের ভাইঝিকে ধর্ষণ করতেন কাকা। এই অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণীর 'মাঙ্গলিক' দোষ রয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত। আর তাই ভাইঝিকে দোষ মুক্ত করতেই দীর্ঘ চা

মাঙ্গলিক দোষ কাটাতে চার বছর ধরে ভাইঝিকে ধর্ষণ, দিল্লি থেকে গ্রেফতার কাকা

শেষ আপডেট: 2 October 2018 03:50

দ্য ওয়াল ব্যুরো: চার বছর ধরে নিজের ভাইঝিকে ধর্ষণ করতেন কাকা। এই অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণীর 'মাঙ্গলিক' দোষ রয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত। আর তাই ভাইঝিকে দোষ মুক্ত করতেই দীর্ঘ চার বছর ধরে ধর্ষণ করেছে ওই ব্যক্তি। এমনটাই অভিযোগ উঠেছে দিল্লির এই বাসিন্দার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর অভিযুক্ত বলেন ওই তরুণীকে মাঙ্গলিক দোষ মুক্ত না করলে নাকি তাঁর বাবার মৃত্যু হবে। বিয়ের পরেও বছর তেইশের ওই তরুণীর উপর চলতে থাকে অত্যাচার। বহুদিন সব সহ্য করার পর তরুণী ঠিক করেন বিষয়টি নিজের শ্বশুরের নজরে আনবেন। গোটা ঘটনা তিনি খুলে বলেন তাঁর শ্বশুরকে। এরপর তরুণীর শ্বশুরই তাঁকে নারেলা থানায় নিয়ে যান। অভিযুক্তের বিরুদ্ধে গত ১৩ সেপ্টেম্বর এফআইআর দায়ের করেন তাঁরা। ওইদিনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দিল্লি মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগ করে আপাতত অভিযুক্তকে কাউন্সেলিংয়ের জন্য পাঠিয়েছে পুলিশ।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন


```