Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

গলায় পেঁচানো বিষাক্ত গোখরো, কসরত দেখাতে গিয়ে এক ছোবলেই মৃত্যু যুবকের

দ্য ওয়াল ব্যুরো : গলায় গোখরো সাপ পেঁচিয়ে পথ চলতি মানুষকে ভয় দেখাচ্ছিলেন তিনি। তখনও জানতেন না আগামী কিছু মুহূর্তে কী হতে চলেছে। গলায় পেঁচানো সেই গোখরোর ছোবলেই মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার সুল্লুরপেটা শহরে।

গলায় পেঁচানো বিষাক্ত গোখরো, কসরত দেখাতে গিয়ে এক ছোবলেই মৃত্যু যুবকের

শেষ আপডেট: 14 November 2018 21:03

দ্য ওয়াল ব্যুরো : গলায় গোখরো সাপ পেঁচিয়ে পথ চলতি মানুষকে ভয় দেখাচ্ছিলেন তিনি। তখনও জানতেন না আগামী কিছু মুহূর্তে কী হতে চলেছে। গলায় পেঁচানো সেই গোখরোর ছোবলেই মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার সুল্লুরপেটা শহরে। সোমবার এই ঘটনা ঘটলেও এই ঘটনার ভিডিও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরেই তা সবার নজরে আসে। পুলিশ সূত্রে খবর, নেল্লোরের সুল্লুরপেটা শহরের মঙ্গলমপাদু এলাকায় এক সাপুড়ে খেলা দেখাচ্ছিল। সোমবার খেলা দেখতেই জগদীশ নামের ওই বছর ২৪-এর যুবক সেখানে আসেন।

আরও পড়ুন নতুন সাফল্য ইসরোর, GSLV Mk-III মহাকাশযানে চড়ে পাড়ি GSAT-29 স্যাটেলাইটের

খেলা দেখানোর পর জগদীশ ওই সাপুড়েকে বলেন, সাপ নিয়ে কসরত দেখাতে চান তিনি। এই ঘটনার ভিডিও করছিলেন ওই যুবক এক বন্ধু। ভিডিওতে দেখা যাচ্ছে ওই সাপুড়ে নিজের ঝাঁপি থেকে একটা গোখরো সাপ বের করে ওই যুবকের হাতে দেন। জগদীশ সেই গোখরো হাতে নিয়ে পথচলতি মানুষকে ভয় দেখাতে থাকেন। এমনকী ঘটনার ভিডিও করা বন্ধুর দিকেও এগিয়ে যান তিনি। তারপর ওই সাপুড়ে জগদীশকে বলেন সাপটিকে গলায় জড়িয়ে নিতে। প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে গোখরোটিকে গলায় জড়িয়ে নেন জগদীশ। ওই অবস্থায় বন্ধুকে একটা ছবিও তুলতে বলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই গোখরোটি তাঁর হাতে ছোবল মারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে রাস্তার উপরেই জগদীশ পড়ে যান। বেগতিক দেখে গোখরোটিকে ঝাঁপিতে ভরে সেখান থেকে পালিয়ে যান সাপুড়ে। সঙ্গে সঙ্গে জগদীশকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে নেল্লোর জেলার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাপুড়ের বিরুদ্ধে সুল্লুরপেটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে সাপুড়ে পলাতক। তাঁর খোঁজ করছে পুলিশ। সুল্লুরপেটা থানার পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় ওই সাপুড়ে খেলা দেখিয়ে টাকা রোজগার করতেন। সাপ ধরে আনার পর তার বিষদাঁত ভেঙে দিতেন তিনি। কিন্তু ওই গোখরো আবার তার বিষ তৈরি করে ফেলেছিল বলে সর্পবিশারদরা জানিয়েছেন। সাপের বিষের টিকা নেওয়া থাকায় সাপুড়ের উপর ওই বিষের কোনও প্রভাব পড়েনি। না জেনেই জগদীশের হাতে গোখরোর মতো বিষাক্ত সাপ তিনি দিয়েছিলেন। এক ছোবলেই প্রাণ চলে গেল তরতাজা ওই যুবকের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```