Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

তিন দলিত বোনের উপর অ্যাসিড হামলা, আবারও সেই উত্তরপ্রদেশ

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তরপ্রদেশে আক্রান্ত তিন দলিত কিশোরী। পুলিশ সূত্রে খবর, বাথরুম পরিষ্কার করার অ্যাসিড দিয়ে এই তিন বোনের উপর হামলা করেছে দুষ্কৃতী। জানা গিয়েছে, তিন বোনের বয়স যথাক্রমে ৮, ১২ এবং ১৭ বছর। উত্তরপ্রদেশে গোন্দা জেলার বাসিন্দা

তিন দলিত বোনের উপর অ্যাসিড হামলা, আবারও সেই উত্তরপ্রদেশ

শেষ আপডেট: 13 October 2020 07:52

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তরপ্রদেশে আক্রান্ত তিন দলিত কিশোরী। পুলিশ সূত্রে খবর, বাথরুম পরিষ্কার করার অ্যাসিড দিয়ে এই তিন বোনের উপর হামলা করেছে দুষ্কৃতী। জানা গিয়েছে, তিন বোনের বয়স যথাক্রমে ৮, ১২ এবং ১৭ বছর। উত্তরপ্রদেশে গোন্দা জেলার বাসিন্দা এই তিন বোন। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে তাদের উপর হামলা হয়েছে। সে সময় নিজেদের ঘরে ঘুমাচ্ছিল তিন কিশোরী। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের অনুমান, কোনও ভাবে পাইপ বা অন্য কিছু বেয়ে দোতলায় চড়ে এসেছিল এই আততায়ী। তারপর খোলা জানলা দিয়ে তিন কিশোরীর দিকে অ্যাসিড ছুড়ে মেরেছে সে। পুলিশ জানিয়েছে, মুখে এবং বুকে গুরুতর চোট পেয়েছে বড় বোন। বাকিদের চোট ততটা গুরুতর নয়। তিনজনকেই গোন্দার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লখনৌয়ের ডিজিপি হেডকোয়ার্টারের এক পুলিশ অধিকর্তা জানিয়েছেন, সোমবার রাত আড়াইটে নাগাদ এই হামলা হয়েছিল। সে সময় দোতলায় নিজেদের ঘরে ঘুমোচ্ছিল এই তিন বোন। কোনওভাবে দোতলায় উঠে আসে আততায়ী। তারপর খোলা জানলা দিয়ে অ্যাসিড ছুড়ে মারে। পুলিশ জানিয়েছে, হামলার ধরণ দেখে এটা স্পষ্ট যে এই পরিবারের ব্যাপারে আততায়ী ওয়াকিবহাল। কারণ নাহলে দোতলায় উঠে আসার রাস্তা এবং তিন বোনের ঘুমনোর ঘর জানা আততায়ীর পক্ষে সম্ভব ছিল না। এমনকি ওই তিন বোনের ঘরের পাশে যে একটা খোলা জানলা থাকে এবং কিশোরীরা ঘুমানোর সময় সেটা খোলা থাকে এ ব্যাপারেও আগে থেকেই জানত হামলাকারী। আপাতত হামলাকারীকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তিন আক্রান্তের মধ্যে যেহেতু বড় বোনের বয়স সামান্য বেশি তাই সে আততায়ীকে শনাক্তকরণে সাহায্য করতে পারবে বলে অনুমান করছেন তদন্তকারীরা। তিন বোনেরই বয়ান রেকর্ড করেছে পুলিশ। কে এবং কেন এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছে তা জানতে আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ। এই পরিবারের কারও সঙ্গে কোনও শত্রুতা রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

```