Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

আদালতের মধ্যেই গুলি, খুনে অভিযুক্তকে মেরে ফেলল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো: ভরা কোর্টরুম চত্বরেই চলল গুলি। খুনের অভিযুক্তকে আদালতের ভিতরেই গুলি করে মেরে ফেলেছে দুষ্কৃতীরা। পশ্চিম উত্তরপ্রদেশের বিজনোর এলাকায় ঘটেছে এই ঘটনা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে বিচার চলাকালীনই ঘটেছে এই কাণ্ড। জানা গি

আদালতের মধ্যেই গুলি, খুনে অভিযুক্তকে মেরে ফেলল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 17 December 2019 10:04

দ্য ওয়াল ব্যুরো: ভরা কোর্টরুম চত্বরেই চলল গুলি। খুনের অভিযুক্তকে আদালতের ভিতরেই গুলি করে মেরে ফেলেছে দুষ্কৃতীরা। পশ্চিম উত্তরপ্রদেশের বিজনোর এলাকায় ঘটেছে এই ঘটনা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে বিচার চলাকালীনই ঘটেছে এই কাণ্ড। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শাহনাওয়াজ আনসারি। দুটো খুনের মামলায় অভিযুক্ত ছিল সে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিচার চলাকালীন আচমকাই পিস্তল বের করে গুলি চালায় এই তিনজন। লুটিয়ে পড়ে শাহনাওয়াজ। আদালত চত্বরে উপস্থিত পুলিশকর্মীরা তখনই তাড়া করে ধরে ফেলে এই তিনজনকে। গত মে মাসে দু'জনকে খুনের অভিযোগ ওঠে শাহনাওয়াজের নামে। পুলিশ জানিয়েছে, বহুজন সমাজ পার্টির নেতা হাজি এহসান খান এবং তাঁর ভাইপোকে খুনের অভিযোগ উঠেছিল তাঁর নামে। সঞ্জীব ত্যাগি নামের এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, দিল্লিতে আত্মসমর্পণ করেছিল শাহনাওয়াজ। মঙ্গলবার তাকে আদালতে পেশ করে দিল্লি পুলিশ। আদালতে শুরু হয় বিচার। সেই সময়েই মৃত হাজি এহসান খানের ছেলে এবং তাঁর দুই শাগরেদ আচমকাই শাহনাওয়াজকে লক্ষ্য করে গুলি চালায়। গত ২৯ মে খুন হন হাজি এহসান এবং তাঁর ভাইপো। বিজনোরের নাজিবাবাদ এলাকায় বহুজন সমাজবাদীর পার্টির অফিসের গুলি করে খুন করা তাঁদের। তদন্ত করে পুলিশ জানতে পারে ব্যবসায়িক ঝামেলার কারণেই খুন হতে হয়েছে কাকা-ভাইপোকে। এরপরেই আত্মসমর্পণ করেন শাহনাওয়াজ। তবে এদিন সাজা ঘোষণার আগেই তাকে মেরে ফেলে এহসান খানের ছেলে এবং তাঁর দুই শাগরেদ।

```