Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কেরলের পাশে মমতা, নীতীশ, যোগী, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

দ্য ওয়াল ব্যুরো: গতকালই আকাশপথে কেরলের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে কেরলের জন্য ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ ঘণ্টা পরেই কেরলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রব

কেরলের পাশে মমতা, নীতীশ, যোগী, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

শেষ আপডেট: 19 August 2018 08:36

দ্য ওয়াল ব্যুরো: গতকালই আকাশপথে কেরলের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে কেরলের জন্য ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ ঘণ্টা পরেই কেরলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রবিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, কেরলের বন্যাদুর্গত মানুষদের পাশে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। https://twitter.com/MamataOfficial/status/1031059742184026112 তবে শুধু পশ্চিমবঙ্গ সরকারই নয়, কেরলের বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের সরকার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কেরলের জন্য ১০ কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ দান করেছেন ১০ কোটি টাকা৷ সঙ্গে শুকনো খাবার পাঠানো হয়েছে কেরলে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেরলের বন্যাদুর্গতদের জন্য ১৫ কোটি টাকা দানের ঘোষণা করেছেন৷ গুজরাত সরকার ১০ কোটি টাকা অনুদান ঘোষণা করেছে কেরলের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। হরিয়ানা সরকার দিচ্ছে ১০ কোটি টাকা৷ তেলেঙ্গানা সরকার অনুদান দিয়েছে ২৫ কোটি টাকা৷ পাঞ্জাব সরকার দিয়েছে ১০ কোটি টাকা৷ এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২ কোটি টাকা অনুদান ঘোষণা করা হয়েছে।   কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন প্রচুর ত্রাণের প্রয়োজন৷ অন্তত ২০ হাজার কোটি টাকার দরকার৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে নিজেদের একমাসের বেতন ত্রাণ তহবিলে দান করার নির্দেশ দিয়েছেন৷ চলতি মরশুমে সর্বাধিক বৃষ্টি হয়েছে কেরলে। মৃত্যু হয়েছে ৩৫০ জনেরও বেশি লোকের৷ ২ লক্ষেরও বেশি মানুষকে অন্যত্র সরাতে হয়েছে। রাতদিন এক করে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

```