Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যপ্রদেশে মধ্যযুগ, কালা জাদুর সন্দেহে আদিবাসী দম্পতিকে মানুষের মল খাওয়ালো গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো: সীমাহীন বর্বরতা। এক তরুণীকে কালা জাদু করে মেরে ফেলা হয়েছে, এই ধুয়ো তুলে আদিবাসী দম্পতিকে গাছে বেঁধে মানুষের মল খাওয়ানো অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের শিবপুরী জেলার। গ্রামেরই এক বছর ছাব্বিশের গৃহবধূর

মধ্যপ্রদেশে মধ্যযুগ, কালা জাদুর সন্দেহে আদিবাসী দম্পতিকে মানুষের মল খাওয়ালো গ্রামবাসীরা

শেষ আপডেট: 23 October 2018 07:53

দ্য ওয়াল ব্যুরো: সীমাহীন বর্বরতা। এক তরুণীকে কালা জাদু করে মেরে ফেলা হয়েছে, এই ধুয়ো তুলে আদিবাসী দম্পতিকে গাছে বেঁধে মানুষের মল খাওয়ানো অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের শিবপুরী জেলার। গ্রামেরই এক বছর ছাব্বিশের গৃহবধূর মৃত্যু হয় সম্প্রতি। মৃতার শ্বশুর অঙ্গদ সিং রটিয়ে দেন, গ্রামেরই আদিবাসী দম্পতি প্রেম সিং এবং তাঁর স্ত্রী রামাবতী সিং নাকি কালা জাদু করে মেরে ফেলেছে তাঁর বৌমাকে। প্রেমের বাড়িতে গত রবিবার হামলে পড়ে গ্রামবাসীরা। টেনে-হিঁচড়ে তাঁকে ঘর থেকে বের করে এনে বাঁধা হয় গাছের সঙ্গে। এরপর স্ত্রী বাধা দিতে গেলে গ্রামবাসীরা ধরে এই দম্পতিকে মানুষের মল খাইয়ে দেয় বলে অভিযোগ। আরও পড়ুন- খাদে পড়ে গেল গাড়ি, সিকিমে গিয়ে মৃত্যু ৫ বাঙালি পর্যটকের স্থানীয় পুলিশ জানিয়েছে, কিছু গ্রামবাসী বাধা দেওয়ায় প্রাণে বেঁচে যান ওই দম্পতি। প্রেম সিং অভিযোগ দায়ের করেছেন, অঙ্গদ সিং এবং তাঁর দুই ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত তিন জনকেই আটক করেছে পুলিশ। সপ্তাহ দুয়েক আগেই বীরভূমের পাড়ুইতে বর্বরতার নজির দেখেছিল বাংলা। ডাইন সন্দেহে এক তপসিলি জাতির প্রৌঢ়ের দু’হাতের দশটি আঙুল কেটে দিয়েছিল গ্রামবাসীরা। ফের জনরোষে বর্বরতা ঘটল। এ বার মধ্যপ্রদেশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```