Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শহরের রাস্তায় সিংহদের 'নাইট ওয়াক'! ভাইরাল ভিডিয়ো

দ্য ওয়াল ব্যুরো: শহুরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একদল সিংহ। একেবারে সাত-সাতটা! সচরাচর এ দৃশ্য দেখা যাওয়ার কথা নয়। তবে ঠিক এমনটাই হয়েছে গুজরাতে। এক্কেবারে সাজানো শহর। ছিমছাম রাস্তাঘাট। আশেপাশে পেল্লাই সব বাড়ি। বাইরে হাল্কা বৃষ্টিও পড়ছে। হঠাৎই দ

শহরের রাস্তায় সিংহদের 'নাইট ওয়াক'! ভাইরাল ভিডিয়ো

শেষ আপডেট: 13 September 2019 10:17

দ্য ওয়াল ব্যুরো: শহুরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একদল সিংহ। একেবারে সাত-সাতটা! সচরাচর এ দৃশ্য দেখা যাওয়ার কথা নয়। তবে ঠিক এমনটাই হয়েছে গুজরাতে। এক্কেবারে সাজানো শহর। ছিমছাম রাস্তাঘাট। আশেপাশে পেল্লাই সব বাড়ি। বাইরে হাল্কা বৃষ্টিও পড়ছে। হঠাৎই দেখা দিল তারা। দল বেঁধে সাতজন সিংহ দুলকি চালে এগিয়ে চলেছে। এমন ভাবে রাস্তায় ঘোরাফেরা করছে যেন এই পথ তাদের ভীষণ চেনা। মাঝে মাঝে আবার থমকে দাঁড়িয়ে দেখে নিচ্ছে পিছনে সব সঙ্গী-সাথীরা আছে কিনা। গুজরাতের জুনাগড় জেলায় দেখা মিলেছে এই সিংহদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের 'নাইট ওয়াক'-এর ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, একটা বাড়ির ভিতর থেকে গ্রিলের ফাঁক দিয়ে কেউ ক্যামেরায় তুলেছেন ভিডিয়ো। জানা গিয়েছে, টানা বৃষ্টির কারণেই জঙ্গল থেকে খাবারের খোঁজে শহুরে এলাকায় বেড়িয়ে এসেছে এই সিংহের দল। এই সিংহদের সকলেই গিরনার জঙ্গলের বাসিন্দা। সেখান থেকেই রাতের বেলা শহরে ঘুরতে বেরিয়েছে তারা। সিংহদের নাইট ওয়াক দেখে আঁতকে উঠেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, রাস্তায় কুকুর ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু তা বলে বাড়ির সামনে এমন সিংহের দল ঘুরে বেড়াচ্ছে, এটা সত্যিই ভয়ঙ্কর। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে আবেদনও জানানো হয়েছে যাতে সিংহদের মধ্যপ্রদেশে পাঠানো হোক। কারণ গুজরাতের গির অরণ্যের সিংহদের অবস্থা সত্যিই শোচনীয়। আনন্দ ব্যানার্জী নামের এক ব্যক্তি টুইট করেছেন সিংহদের নাইট ওয়াকের ভিডিয়ো। তিনি লিখেছেন, "এই জন্যই বোধহয় এশিয়ার সিংহদের দ্বিতীয় আর একটা বাড়ি প্রয়োজন।" উনিই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন যাতে সিংহদের মধ্যপ্রদেশে ট্রান্সলোকেট করা হয়। দেখুন সেই ভিডিয়ো https://twitter.com/i/status/1172378526843957249

```