Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীতে ধাক্কা খেল গেরুয়া বাহিনী, জেএনইউ থেকে গেল লালই

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক পিছু ছাড়েনি। কখনও অভিযোগ উঠেছে পাকিস্তানের জয়ধ্বনি তোলার। কখনও ছাত্রদের জরিমানা হয়েছে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ক্যাম্পাসে উনুন জ্বালিয়ে পকোড়া ভাজার জন্য। সেই দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বা

রাজধানীতে ধাক্কা খেল গেরুয়া বাহিনী, জেএনইউ থেকে গেল লালই

শেষ আপডেট: 16 September 2018 09:16

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক পিছু ছাড়েনি। কখনও অভিযোগ উঠেছে পাকিস্তানের জয়ধ্বনি তোলার। কখনও ছাত্রদের জরিমানা হয়েছে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ক্যাম্পাসে উনুন জ্বালিয়ে পকোড়া ভাজার জন্য। সেই দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেই বিপুল ব্যবধানে জয় পেল বাম ছাত্র জোট। ছাত্র সংসদের চারটি পদেই বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি-কে বিরাট ব্যবধানে হারিয়ে সংসদের দখল নিল বামেরা। শনিবার সন্ধের পর থেকে শুরু হয় ভোট গণনা। ভোটে কারচুপির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজ বিল্ডিং-এ ব্যাপক ভাঙচুর চালায় গেরুয়া বাহিনীর ছাত্ররা। ওই বিল্ডিং-এই রাখা ছিল ব্যালট বাক্স। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুরু হয় ভোট গণনা।   সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের সবকটিতেই হাজারের বেশি ব্যবধানে জয়ী হয় বাম ছাত্র মোর্চা। এসএফআই, এআইএসএফ, আইসা এবং ডিএসএফ-কে নিয়ে বাম মোর্চার তরফে প্রার্থী দেওয়া হয় চারটি আসনে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছিল এবিভিপি। যদিও সেই ভোটে ভোটযন্ত্রে কারচুপির অভিযোগ তুলেছিল বিরোধীরা। কিন্তু জেএনইউ ক্যাম্পাসের রং বদলাল না। জয়ের শেষে লাল আবিরেই মাতল ছাত্ররা। সভাপতি নির্বাচিত হয়েছেন এন সাই বালাজি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সারিকা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এয়জাজ। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছে আমুথা।

```