Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রেল লাইনে উদ্ধার মহিলা ডাক্তারের মৃতদেহ, আত্মহত্যা না দুর্ঘটনা ধন্ধে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : রেল লাইন থেকে করা উদ্ধার হলো এক মহিলা ডাক্তারের মৃতদেহ। শুক্রবার সকালে ওড়িশার ছত্রপুর রেল স্টেশনের কাছে রেল লাইনে এক মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন ছত্রপুর স্টেশনের জিআরপি'তে। রেল পুলিশ এসে দেহট

রেল লাইনে উদ্ধার মহিলা ডাক্তারের মৃতদেহ, আত্মহত্যা না দুর্ঘটনা ধন্ধে পুলিশ

শেষ আপডেট: 5 October 2018 16:56

দ্য ওয়াল ব্যুরো : রেল লাইন থেকে করা উদ্ধার হলো এক মহিলা ডাক্তারের মৃতদেহ। শুক্রবার সকালে ওড়িশার ছত্রপুর রেল স্টেশনের কাছে রেল লাইনে এক মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন ছত্রপুর স্টেশনের জিআরপি'তে। রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে। রেল পুলিশ সূত্রে খবর মৃতদেহটি পাট্টাপুর গ্রামের বাসিন্দা অর্চনা দাসের। জানা গেছে, অর্চনা ওড়িশার বেরহামপুরের এমকেসিজি মেডিক্যাল চলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। চার বছর আগে তাঁর বিয়ে হয়। কিন্তু বিবাহিত জীবন সুখের ছিল না। দিন দিন হতাশায় ডুবে যাচ্ছিলেন তিনি। এই হতাশা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। সম্প্রতি অর্চনা চাকরি ছেড়ে দিয়ে নিজের বাবার বাড়িতে ফিরে এসেছিলেন বলে জানা গেছে। এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেটা এখনও বোঝা যাচ্ছে না। অর্চনার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই পুরোটা বোঝা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

```