Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ঘরে ফিরে আয়', ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনে নাম লেখানো ছেলেকে অনুরোধ মা-বাবার

দ্য ওয়াল ব্যুরো : এক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় অডিও প্রকাশ করে ছেলে জানিয়েছিল জঙ্গি দলে নাম লিখিয়েছে সে। পরের দিন ভিডিও বার্তাতে ছেলেকে ঘরে ফেরার অনুরোধ করলেন মা-বাবা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় একটা অডিও। এহ্‌তিসাম বিলাল নামে সার

'ঘরে ফিরে আয়', ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনে নাম লেখানো ছেলেকে অনুরোধ মা-বাবার

শেষ আপডেট: 4 November 2018 03:57

দ্য ওয়াল ব্যুরো : এক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় অডিও প্রকাশ করে ছেলে জানিয়েছিল জঙ্গি দলে নাম লিখিয়েছে সে। পরের দিন ভিডিও বার্তাতে ছেলেকে ঘরে ফেরার অনুরোধ করলেন মা-বাবা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় একটা অডিও। এহ্‌তিসাম বিলাল নামে সারদা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ১৯ বছরের এক ছাত্র এই অডিও প্রকাশ করে। ৬ মিনিটের এই অডিওতে বিলাল জানায়, সে কাশ্মীরের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট জম্মু ও কাশ্মীরে যোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে তাকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ করে বিলাল। এই হেনস্থার পরেই সে এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে। এমনকী ইসলামিক স্টেট জম্মু ও কাশ্মীরের প্রধান আবু বকর আল-বাগদাদি'র কাছে অঙ্গিকার করে সে নিজের পথে এগিয়ে গিয়েছে বলে জানায় বিলাল।

আরও পড়ুন পতন অব্যাহত, আম জনতাকে স্বস্তি দিয়ে ফের কমল জ্বালানি তেলের দাম

এর পরেই শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয় কয়েকটি ভিডিও। এই ভিডিও'র মাধ্যমে বিলালকে ঘরে ফেরার অনুরোধ করেছেন তার মা-বাবা। একটি ভিডিওতে বিলালের বাবা বিলাল আহমেদ সফি বলছেন, " আমরা তোর কথা শুনেছি। আমাদের খুব খারাপ লেগেছে। আমরা দুঃখিত। বিলাল, তুই ইসলাম ও কোরানের কথা বলেছিস। কিন্তু তুই ভুলে গেছিস, ইসলাম বলে মায়ের পায়ের নীচেই স্বর্গ আর বাবা হলো সেই স্বর্গে যাওয়ার দরজা। তুই যেখানেই আছিস, আমি অনুরোধ করছি ও নির্দেশ দিচ্ছি, দয়া করে বাড়ি ফিরে আয়। " আর একটি ভিডিও বার্তায় দেখা গেছে বিলালের মাকে। তিনি অনুরোধ করে বলেছেন, বিলালের তিন বোন আছে। কে তাদের দেখাশোনা করবে। বিলাল না থাকলে তাদের কী হবে? অসুস্থ মায়ের কথা একবারও চিন্তা করল না তাঁর ছেলে। এমনকী জঙ্গি প্রধান জাকির মুসা'র কাছে তিনি অনুরোধ করেছেন যাতে তাঁর ছেলেকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। সেন্ট্রাল কাশ্মীরের ডিআইজি ভি কে ভিরদি জানিয়েছেন, পুলিশ ওই অডিও বার্তা ও ছবির সত্যতা যাচাই করছে। কীভাবে বিলাল ও তার মতো অনেক কাশ্মীরি যুবক এত সহজে জঙ্গি দলের সঙ্গে যোগাযোগ করছে, সে ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```