Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় কর্নাটকে মৃত বৃদ্ধের চিকিৎসকও ভাইরাস আক্রান্ত, রাখা হয়েছে আইসোলেশনে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ভয়াবহ আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' আগেই এই ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করেছে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণে ভারতের

করোনায় কর্নাটকে মৃত বৃদ্ধের চিকিৎসকও ভাইরাস আক্রান্ত, রাখা হয়েছে আইসোলেশনে

শেষ আপডেট: 17 March 2020 06:34

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ভয়াবহ আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' আগেই এই ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করেছে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণে ভারতের প্রথম মৃত্যু হয়েছিল কর্নাটকে। মারা গিয়েছেন ৭৬ বছরের মহম্মদ হুসেন সিদ্দিকি। কালবুর্গির হাসপাতালে যে চিকিৎসক এই ব্যক্তির চিকিৎসা করছিলেন এবার তাঁর শরীরেও পাওয়া গিয়েছে কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণ। ৬৩ বছরের ওই চিকিৎসকের পরিবারকে ইতিমধ্যেই তাঁদের বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। আক্রান্ত চিকিৎসককে পাঠানো হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। গত ১২ মার্চ মৃত্যু হয়েছিল কর্নাটকের বাসিন্দা সিদ্দিকির। জানা গিয়েছে, তীর্থ করতে সৌদি আরব গিয়েছিলেন তিনি। ২৯ ফেব্রুয়ারি দেশে ফেরার পর হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে স্ক্রিনিং করা হয়। কিন্তু তখন সংক্রমণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এর কয়েকদিন পর হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধকে। পরিবারের তরফে জানা যায়, শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা হয়েছিল তাঁর। পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায় নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। মৃত্যুর পর আশঙ্কা করা হয়েছিল করোনাভাইরাসের সংক্রমণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর পর বৃদ্ধের দেহ থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হলে সেই আশঙ্কাই সত্যি হয়। এটা ছিল করোনা ভাইরাসে ভারতের প্রথম মৃত্যু। এই ব্যক্তির মেয়ের শরীরেও পাওয়া গিয়েছে সংক্রমণের নমুনা। কালবুর্গির হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সারা বিশ্বে এখনও পর্যন্ত ৭০০০ জনের মৃত্যু হয়েছে নোভেল করোনাভাইরাসের সংক্রমণে। ১৪৩টি দেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। চিনের পাশাপাশি ইতালি এবং ইরানেও ভয়াল আকার নিয়েছে এই করোনাভাইরাস। ইউরোপকে ইতিমধ্যেই মহামারীর 'এপিসেন্টার' বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'। ভারতে আক্রান্তের সংখ্যা ১২৬। মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৩৯। মোট আক্রান্তের মধ্যে রয়েছেন ২২ জন বিদেশি।

```