কালি লাগানো হবে শাহরুখ খানের মুখে! কিন্তু কেন?
দ্য ওয়াল ব্যুরো: কালি লেপে দেওয়া হবে শাহরুখ খানের মুখে। দেখানো হবে কালো পতাকাও। হুমকি দিয়েছে ওড়িশার 'কলিঙ্গ সেনা' সংগঠন। এর পাশাপাশি প্রকাশ্যে কিং খানকে ক্ষমা চাইতে হবে----এমন দাবিও তুলেছে ওই সংগঠন।
কিন্তু কী এমন করেছেন শাহরুখ যে তাঁর উপর
শেষ আপডেট: 24 November 2018 12:14
দ্য ওয়াল ব্যুরো: কালি লেপে দেওয়া হবে শাহরুখ খানের মুখে। দেখানো হবে কালো পতাকাও। হুমকি দিয়েছে ওড়িশার 'কলিঙ্গ সেনা' সংগঠন। এর পাশাপাশি প্রকাশ্যে কিং খানকে ক্ষমা চাইতে হবে----এমন দাবিও তুলেছে ওই সংগঠন।
কিন্তু কী এমন করেছেন শাহরুখ যে তাঁর উপর এ ভাবে ক্ষেপে রয়েছে 'কলিঙ্গ সেনা'?
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি 'অশোকা'। সম্রাট অশোকের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। নায়িকার চরিত্রে ছিলেন করিনা কাপুর। 'কলিঙ্গ সেনা'-র অভিযোগ, ছবিতে সেই সময়ে ওড়িশাকে যে ভাবে দেখানো হয়েছিল তাতে ওড়িশাবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে। ওই সংগঠনের আরও দাবি, সিনেমায় অনেক তথ্যই ভুল দেখানো হয়েছিল। অপমান করা হয়েছিল ওড়িশার জনগণকেও। আর তাই কিং খানের প্রতি ক্ষোভে ফুটছে 'কলিঙ্গ সেনা'।
প্রায় ১৭ বছর আগে রিলিজ হয়েছিল শাহরুখের ছবি 'অশোকা'। হঠাৎ এতদিন পরে কেন চাগাড় দিয়ে উঠল 'কলিঙ্গ সেনা'?
প্রসঙ্গত, আগামী সপ্তাহেই ওড়িশা যাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের আমন্ত্রণে পুরুষ হকি বিশ্বকাপের উদ্বোধনে ভুবনেশ্বর আসার কথা রয়েছে কিং খানের। এই খবর প্রকাশ্যে আসতেই ময়দানে নেমে পড়েছে কলিঙ্গ সেনা। জানা গিয়েছে ২০১১ সালে যখন মুক্তি পেয়েছিল এই ছবি তখনও বিভিন্ন প্রেক্ষাগৃহের বাইরে বিক্ষোভ দেখিয়েছিল 'কলিঙ্গ সেনা' সংগঠন। প্রথম সাতদিন হলগুলিতে দেখানোও যায়নি এই ছবি। এ বার ফের শাহরুখের আসার খবর পেয়েই তারা সাফ জানিয়ে দিয়েছে কালি লাগিয়ে দেওয়া হবে কিং খানের মুখে। বিমানবন্দর থেকে স্টেডিয়াম যাওয়ার রাস্তায় তাঁকে দেখানো হবে কালো পতাকাও।