Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

জম্মুতে নাগাড়ে বৃষ্টি, ভাঙল কংক্রিটের ব্রিজ, ভূমিধসে মৃত ৪, বেহাল দশা রাস্তাঘাটের

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রায় সব প্রান্তেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এবছর বর্ষার মরশুমে সব রাজ্যেই ঘাটতি পুষিয়ে ভাল ভাবে বৃষ্টি হয়েছে। বুধবার জম্মুতেও প্রবল বৃষ্টি হয়েছে সকাল থেকে। তার জেরে ক্রমশ জলের মাত্রা বাড়ছিল নদীতে। আচমকাই জলের তোড়ে ভে

জম্মুতে নাগাড়ে বৃষ্টি, ভাঙল কংক্রিটের ব্রিজ, ভূমিধসে মৃত ৪, বেহাল দশা রাস্তাঘাটের

শেষ আপডেট: 26 August 2020 13:18

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রায় সব প্রান্তেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এবছর বর্ষার মরশুমে সব রাজ্যেই ঘাটতি পুষিয়ে ভাল ভাবে বৃষ্টি হয়েছে। বুধবার জম্মুতেও প্রবল বৃষ্টি হয়েছে সকাল থেকে। তার জেরে ক্রমশ জলের মাত্রা বাড়ছিল নদীতে। আচমকাই জলের তোড়ে ভেঙে পড়ে কংক্রিটের ব্রিজের একটা অংশ। জম্মুর গাদিগড় এলাকায় ঘটেছে এই ঘটনা। জম্মুতে তাওয়াই নদীর উপরের ব্রিজের প্রায় অর্ধেক অংশ ভেঙে গিয়েছে প্রবল জলোচ্ছ্বাসে। জানা গিয়েছে, ব্রিজের ভাঙা অংশ আবার ভেসেও গিয়েছে জলের তোড়ে। গত কয়েকদিন ধরেই নাগাড়ে বৃষ্টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে। তার ফলেই জলের মাত্রা ক্রমাগত বাড়ছে উপত্যকার বিভিন্ন নদীতে। রাস্তাঘাট জলমগ্ন হয়ে যানজটের সৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। https://twitter.com/i/status/1298562138588340224 লাগাতার বৃষ্টির প্রভাবে মাটি আলগা হয়ে গত সোমবার ভূমিধস নেমেছিল জম্মুর রিয়াসি এলাকায়। এই ভূমিধসে মারা গিয়েছেন চারজন। জানা গিয়েছে, পাহাড়ের ঢালে পশুচারণের জন্য গিয়েছিলেন এই চারজন। হঠাৎই ধস নামায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাদের। টানা বর্ষণের জেরে ইতিমধ্যেই বন্ধ হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ২৭০ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়ক। সূত্রের খবর, প্রবল বৃষ্টিতে মাটি আলগা হয়ে বুধবার নতুন করে ধস নেমেছে রাম্বন জেলায়। ধসের জেরে অধিকাংশ রাস্তাঘাট ভেঙে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার মধ্যে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। জানা গিয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যা কাশ্মীরের সঙ্গে দেশের বাকি এলাকাকে সংযুক্ত করে সেখানে মঙ্গলবার ধস নেমেছিল। জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ এই ভূমিধসে ভেঙে গিয়েছে। হাইওয়ের উপরেই আটকে পড়েছে অসংখ্য যানবাহন। তবে ইতিমধ্যেই রাস্তা মেরামত এবং পরিষ্কারের কাজে নেমেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। দ্রুততার সঙ্গে কাজ করে জাতীয় সড়ক ফের চালু করতে তৎপর তারা। জোরকদমে চলছে কাজ। মেশিনের পাশাপাশি হাত লাগিয়েছে মানুষও। তবে আশঙ্কার ব্যাপার একটিই যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত জম্মু-কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

```