Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সীমান্ত পেরিয়ে হামলা ভারতীয় সেনার, বিধ্বস্ত পাক রেঞ্জার্সদের প্রশাসনিক দফতর

দ্য ওয়াল ব্যুরো : ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার তরফে। লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনার প্রশাসনিক হেড কোয়ার্টারে হামলা চালালো ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরে ২-৩ টে জঙ্গি প্রশিক্ষণ শিবিরের উপরে

সীমান্ত পেরিয়ে হামলা ভারতীয় সেনার, বিধ্বস্ত পাক রেঞ্জার্সদের প্রশাসনিক দফতর

শেষ আপডেট: 29 October 2018 18:11

দ্য ওয়াল ব্যুরো : ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার তরফে। লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনার প্রশাসনিক হেড কোয়ার্টারে হামলা চালালো ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরে ২-৩ টে জঙ্গি প্রশিক্ষণ শিবিরের উপরেও হামলা চালিয়েছে ভারতীয় সেনা। জানা গেছে, এই হামলার জন্য ভারতীয় সেনা প্রচুর অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। পাক অধিকৃত কাশ্মীরের হাজিরা এলাকায় পাক সেনা হেড কোয়ার্টারের উপর মর্টার শেল দিয়ে ১২ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। এমনকী এই হামলার সময় পাকিস্তানি সেনা উলটে গুলি চালানোর সময় টুকুও পায়নি বলে জানা গেছে। এই হামলায় হেড কোয়ার্টারের একটা বড় অংশ ভেঙে পড়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা।

আরও পড়ুন জ্বালিয়ে দেওয়া হলো কাশ্মীরের সোপিয়ানের পৌরভবন, আশঙ্কা জঙ্গি নাশকতার

সেনা সূত্রে খবর, এই হেড কোয়ার্টার লাইন অফ কন্ট্রোল থেকে প্রায় ২০ কিলোমিটার ভেতরে। এমনকী এই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে সেনার তরফে। সেনার তরফে জানানো হয়েছে, এর আগে যখন ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তখন পাক সেনার তরফে সে কথা অস্বীকার করা হয়েছিল। তাই প্রমান রাখার জন্য এ বার এই হামলার ভিডিও ও ছবি তুলে রেখেছে ভারতীয় সেনা। সীমান্ত লাগোয়া গ্রামের মানুষেরাও দাবি করেছেন, তাঁরা ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। ২৩ অক্টোবর কাশ্মীরের পুঞ্চ এলাকায় সেনার এক ব্রিগেডের হেড কোয়ার্টারে হামলা চালিয়েছিল পাক সেনা। সেই হামলার বদলা নেওয়ার জন্যই এ দিন এই হামলা চালানো হয়েছে বলে খবর। যদিও এই হামলায় শুধুমাত্র সেনার হেড কোয়ার্টার ও জঙ্গি প্রশিক্ষণ শিবিরকেই নিশানা করা হয়েছে। হাজিরা, বান্দি গোপালপুর, নিকিয়াল, সামানি, খুইরাত্তা প্রভৃতি এলাকার বাসিন্দারা সুরক্ষিত আছেন বলে জানিয়েছে ভারতীয় সেনা। এ মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ভারতীয় সেনাকে বলা হয়েছে প্রথমে গুলি না চালাতে। কিন্তু পাকিস্তানের তরফে হামলা হলে বিনা দ্বিধায় প্রতি আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। শুধুমাত্র ২০১৮ সালেই পাকিস্তানের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে যুদ্ধবিরুতি লঙ্ঘন করে গুলি চালানোর ঘটনা ঘটেছে ১৫৯১ টি। তা ছাড়াও সেনা ও পুলিশের বিভিন্ন আধিকারিককে অপহরণ করে খুনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই কারণেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাক বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত বাতিল করেন। ভারত চুপ থাকলেও যে এই ধরণের ঘটনা বরদাস্ত করবে না তা বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরেও অনুপ্রবেশ ও হামলা থামায়নি পাক সেনা। তাই জবাব দিতেই এ দিন এই হামলা করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। সেনার তরফে আরও জানানো হয়েছে, গত এক বছরে সেনার হাতে ১৩৮ জন পাক অনুপ্রবেশকারী নিহত হয়েছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```