পরীক্ষামূলক উড়ানের সময় ভেঙে পড়ল বায়ুসেনার মিগ ২৭ বিমান
দ্য ওয়াল ব্যুরো: এয়ারফোর্সের হাতে তুলে দেওয়ার আগে পরীক্ষামূলক উড়ানের সময়েই ভেঙে পড়ল একটি মিগ ২৭ বিমান।
মঙ্গলবার সকালে রাজস্থানের যোধপুরের দেবারিয়ায় ইন্ডিয়ান এয়ারফোর্সের মিগ ২৭ বিমান ভেঙে পড়ে। কিন্তু পাইলটের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
শেষ আপডেট: 4 September 2018 06:55
দ্য ওয়াল ব্যুরো: এয়ারফোর্সের হাতে তুলে দেওয়ার আগে পরীক্ষামূলক উড়ানের সময়েই ভেঙে পড়ল একটি মিগ ২৭ বিমান।
মঙ্গলবার সকালে রাজস্থানের যোধপুরের দেবারিয়ায় ইন্ডিয়ান এয়ারফোর্সের মিগ ২৭ বিমান ভেঙে পড়ে। কিন্তু পাইলটের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেনা আধিকারিকরা।
সূত্রের খবর, যোধপুরের দেবরিয়া গ্রামে মঙ্গলবার সকালে পরীক্ষামূলকভাবে ওড়ানো হচ্ছিল এই সেনা মিগ ২৭ বিমানটি৷ সেই সময়েই বিমানে আগুন লেগে গিয়ে ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে সেটি৷ তবে এতে প্রাণহানির কোনও খবর আসেনি৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন অন্যান্য সেনা আধিকারিকরা৷ আগুন নেভানোর কাজ চলছে৷ কিন্তু কেন এমন বড়সড় একটা দুর্ঘটনা ঘটে গেল সেই বিষয়ে তদন্তে নেমেছেন আধিকারিকরা৷
প্রসঙ্গত, জুন মাসে নাসিকে ভেঙে পড়ে সুখোই এসইউ- ৩০এমকেআই ফাইটার জেট৷ নাসিক থেকে ২৫ কিলোমিটার দূরে পিম্পলগাঁও বসওয়ান্ত এলাকার কাছে ওয়াভি-তুসি গ্রামে ভেঙে পড়ে এই ফাইটার জেট৷ পুলিশের কাছে খবর যায় ঠিক তার ১০ মিনিট পরে৷ তবে এই দুর্ঘটনায় সুখোইয়ের ২ পাইলট কোনওরকমে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি৷
জানা গিয়েছে, এ দিন ভেঙে পড়া এই যুদ্ধবিমানটি নাসিকে হাল কারখানায় তৈরি হয়েছিল৷ ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে বিমানটি তুলে দেওয়ার আগে সেটি পরীক্ষামূলকভাবে উড়িয়ে দেখে নেওয়া হচ্ছিল। কিন্তু কেন এটি দুর্ঘটনার মুখে পড়ল তা এখনও স্পষ্ট নয়৷ তবে প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগেই এটি ভেঙে পড়ে৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।