Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

যোগ্যতা দরকার পঞ্চম শ্রেণি পাশের, আবেদন করলেন পিএইচডি স্কলাররা

দ্য ওয়াল ব্যুরো: পিওনের পরীক্ষায় বসতে ন্যূনতম যোগ্যতা দরকার ছিল ফাইভ পাশ। কিন্তু ফর্ম ফিল আপের পর দেখা গেল স্নাতক, মাস্টার ডিগ্রি তো বটেই এমনকী গবেষণারত রিসার্চ স্কলাররাও ফর্ম ফিল আপ করেছেন। আর এই ঘটনা দেখে চোখ কপালে উঠেছে নিয়োগকারীদের। ঘট

যোগ্যতা দরকার পঞ্চম শ্রেণি পাশের, আবেদন করলেন পিএইচডি স্কলাররা

শেষ আপডেট: 4 September 2018 06:32

দ্য ওয়াল ব্যুরো: পিওনের পরীক্ষায় বসতে ন্যূনতম যোগ্যতা দরকার ছিল ফাইভ পাশ। কিন্তু ফর্ম ফিল আপের পর দেখা গেল স্নাতক, মাস্টার ডিগ্রি তো বটেই এমনকী গবেষণারত রিসার্চ স্কলাররাও ফর্ম ফিল আপ করেছেন। আর এই ঘটনা দেখে চোখ কপালে উঠেছে নিয়োগকারীদের। ঘটনাটি উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশ পুলিশের পিওন পদের জন্য আবেদন নেওয়া হচ্ছিল। শূন্যপদের সংখ্যা ছিল ৬২। আবেদন করলেন ৯৩ হাজার প্রার্থী। অর্থাৎ ১ টা পোস্টের জন্য প্রায় ১৫০০ পরীক্ষার্থী। শুধু তাই নয়, ৯৩ হাজার আবেদনকারীর মধ্যে ৫০ হাজার স্নাতক, ২৮ হাজার মাস্টার ডিগ্রি এবং ৩ হাজার ৭০০ জন পিএইচডি করছেন। ন্যূনতম যোগ্যতা পঞ্চম শ্রেণি পাশ হলেও মাত্র ৪ হাজার ৭০০ জন আবেদনকারী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পাশ। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রায় ১২ বছর ধরে ৬২টি পিয়ন-মেসেঞ্জারের পোস্টে কোনও নিয়োগ হয়নি। এই চাকরিতে কাজ হল অনেকটা পোস্টম্যানের মত। পুলিশ ডিপার্টমেন্টের এক অফিস থেকে আর এক অফিসে খবর পৌঁছে দেওয়াই এদের কাজ। এই কাজের জন্য সাইকেল চালাতে জানাটা জরুরি। এর আগে পরীক্ষা নেওয়ার কোনও পরিকল্পনা ছিল না, কিন্তু এত আবেদন দেখে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট দফতর। এই চাকরির বেতন হবে শুরুতেই ২০,০০০। কিন্তু পিওনের পদের জন্য কেন এত বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর আবেদন? রজত মিশ্র নামের এক এম.টেক আবেদনকারীর বক্তব্য, 'প্রাইভেট সেক্টরে চাকরি এখন খুব সীমিত। যদিও বা দিল্লি, ব্যাঙ্গালোরের মতো শহরে চাকরি পাওয়া যায়, তাতে যা মাইনে দেয় তা থাকা-খাওয়াতেই খরচ হয়ে যায়। সরকারি চাকরি সবসময় সরকারি চাকরি। ভবিষ্যৎ সুরক্ষিত। হোক না সেটা পিওনের চাকরি। তাই আবেদনের আগে দ্বিতীয়বার ভাবিনি।' তবে এটাই প্রথম নয়, ২০১৫ সালে উত্তরপ্রদেশের লখনৌতে এক পিওনের পদে ৩৬৮ টি আসনের জন্য প্রায় ২৩ লক্ষ আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ২৫০ জন পিএইচডি আবেদনকারী ছিলেন। পরিসংখ্যান বলছে উত্তরপ্রদেশে বেকারত্বের হার ৭.৪ শতাংশ। এই হার দেশের সামগ্রিক বেকারত্বের হারের ( ৫ শতাংশ ) থেকে বেশি। পুলিশের টেলিকম বিভাগের এডিজি পিকে তিওয়ারি বলেন, ' আমি এতে একটুও অবাক হইনি। এই চাকরিটা পিওনের হলেও তা অনেকটাই টেকনিক্যাল। তাই যদি বেশি শিক্ষিত প্রার্থীরা আবেদন করেন তাহলে তো আমাদেরই ভালো। শিক্ষিত প্রার্থীরা আরও ভালো ভাবে এই কাজ করতে পারবেন।' তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দু'দিন আগে লখনৌতে এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, 'রাজ্যে ৬৮ হাজার প্রাইমারি শিক্ষকের পরীক্ষায় মাত্র ৪০ হাজার পরীক্ষার্থী পাশ করেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে আমাদের রাজ্যে ভালো পরীক্ষায় প্রতিযোগিতা করার মতো উচ্চশিক্ষিত প্রার্থী নেই।' কিন্তু পিওনের পদে আবেদনকারীর হিসেব তো অন্য কথা বলছে। বিরোধী এক নেতার বক্তব্য, এটাই যোগীর রাজ্যের আসল চেহারা। বেকারত্বের সংখ্যা হু হু করে বাড়ছে। এদিকে তাঁর কোনও হুঁশ নেই।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```