Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'নিসর্গ', ধেয়ে আসছে মহারাষ্ট্র-গুজরাত উপকূলে, চূড়ান্ত সতর্কতা আইএমডির

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'নিসর্গ'। আগামী ৩ জুন আছড়ে পড়বে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলে। মধ্য এবং পশ্চিম ভারতের এই দুই রাজ্যে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। আইএমডি আগেই জানিয়েছিল আরবসাগরের দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'নিসর্গ', ধেয়ে আসছে মহারাষ্ট্র-গুজরাত উপকূলে, চূড়ান্ত সতর্কতা আইএমডির

শেষ আপডেট: 1 June 2020 08:53

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'নিসর্গ'। আগামী ৩ জুন আছড়ে পড়বে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলে। মধ্য এবং পশ্চিম ভারতের এই দুই রাজ্যে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। আইএমডি আগেই জানিয়েছিল আরবসাগরের দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য অংশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এই নিম্নচাপ। মূলত এর প্রভাবে ৩ এবং ৪ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও জুনের পয়লা তারিখেই বৃষ্টি শুরু হয়েছে মুম্বইতে। আইএমডি-র পূর্বাভাস আগামী বুধবার ৩ জুন মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর এবং দমনের মাঝখাম দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় নিসর্গ। মহারাষ্ট্র এবং গুজরাত উপকূলের জন্য ৪ জুন পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পাশাপাশি পালঘর জেলাতেও জারি হয়েছে লাল সতর্কতা এবং মুম্বই এবং থানেতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আইএমডি। ৪ জুন পর্যন্ত মৎস্যজীবীদের আরবসাগরের উত্তর ও দক্ষিণ উপকূলে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি হয়েছে। আইএমডি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল আনন্দ কুমার শর্মা জানিয়েছেন, আরবসাগরের এই নিম্নচাপ আগামী ১২ ঘন্টায় আরও শক্তিশালী হবে। এর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় নিসর্গ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে পারে বলে জানিয়েছেন তিনি। কী কী বৈশিষ্ট্য থাকতে পারে ঘূর্ণিঝড় নিসর্গের

১। আগামী ৩ জুন বুধবার উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

২। ৩ জুন হাওয়ার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১২৫ কিলোমিটার/ঘণ্টা। ৩। ১ এবং ২ জুন হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ৩ এবং ৪ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৪। আইএমডি-র পূর্বাভাস ৪ জুনের দ্বিতীয়ভাগ থেকে দুর্বল হবে ঘূর্ণিঝড়। ক্রমশ শক্তি কমিয়ে শিথিল হবে নিসর্গ।

```