ঘন জঙ্গলের মধ্যে পর্যটকদের গাড়িকে তাড়া করল বাঘিনী, তারপর? দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে হুড খোলা এসইউভি। আচমকাই পিছনে তাকিয়ে হাড়হিম হয়ে গেল যাত্রীদের। গাড়ির পিছনে ওটা কে ধাওয়া করছে। যা সন্দেহ করছেন তাই। হ্যাঁ তিনিই এসেছেন। হলুদ-কালো ডোরাকাটা এক হাট্টাগোট্টা বাঘিনী। ল্যাজ উঁচিয়ে
শেষ আপডেট: 13 November 2018 15:15
দ্য ওয়াল ব্যুরো: ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে হুড খোলা এসইউভি। আচমকাই পিছনে তাকিয়ে হাড়হিম হয়ে গেল যাত্রীদের। গাড়ির পিছনে ওটা কে ধাওয়া করছে। যা সন্দেহ করছেন তাই। হ্যাঁ তিনিই এসেছেন। হলুদ-কালো ডোরাকাটা এক হাট্টাগোট্টা বাঘিনী। ল্যাজ উঁচিয়ে তাড়া করেছে গাড়ির পিছনে। পলকেই গাড়ির গতি বাড়ালেন চালক। বাঘিনীও ছাড়বার পাত্রী নয়। সেও বাড়িয়ে দিল তার গতিবেগ। তবে শেষরক্ষা হয়েছে। বরাত জোরে এ যাত্রায় রক্ষা পেয়েছেন যাত্রীরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জঙ্গলের ভিতর বাঘিনীর গাড়িকে তাড়া করার এই ভিডিও। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার। মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি টাইগার রিজার্ভে। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার কাছে এই টাইগার রিজার্ভ অবস্থিত। রেঞ্জ ফরেস্ট অফিসার রাঘবেন্দ্র মুন জানিয়েছেন, রবিবার এই টাইগার রিজার্ভের বাফার জোনেই এই ঘটনা ঘটেছে। সাড়ে তিন বছরের বাঘিনী ‘ছোটি মধু’ আচমকাই তাড়া করতে শুরু করে এসইউভি গাড়িটিকে। ফরেস্ট অফিসারদের অনুমান, সম্ভবত এতো কাছে গাড়ি দেখে ভয় পেয়ে গিয়েছিল বাঘিনীটি। আর তাই আত্মরক্ষার্থেই এ ভাবে গাড়িটিকে তাড়া করেছে সে। এক সপ্তাহের জন্য তাডোবা-আন্ধারি টাইগার রিজার্ভের ওই রাস্তা বন্ধ করে দিয়েছে বন দফতর।
https://youtu.be/ACbcfhCWqqU
প্রসঙ্গত, মহারাষ্ট্রে মোট ছ’টি টাইগার রিজার্ভ রয়েছে। রাজ্যের প্রায় ৯১১৬ বর্গ কিলোমিটার জুড়ে এইসব টাইগার রিজার্ভের অবস্থান। এদের মধ্যে পেঞ্চ, মেলঘাট, সহ্যাদ্রি এবং তাডোবা-আন্ধারি অন্যতম জনপ্রিয় টাইগার রিজার্ভ। প্রতি বছর বিপুল সংখ্যক বন্যপ্রাণী প্রেমীরা এই চারটি টাইগার রিজার্ভে ভিড় জমান।
রবিবারের ঘটনার পর টুরিস্ট গাইড এবং গাড়ির চালকদের সঙ্গে বৈঠকে বসেন বন দফতরের আধিকারিকরা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এ বার থেকে
felines অর্থাৎ বিড়ালজাতীয় বা বিগ ক্যাট প্রজাতির থেকে কমপক্ষে ৫০ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে পর্যটকদের।