
শেষ আপডেট: 6 December 2019 10:50
এক নজরে দেখে নিন ঠিক কী কী হয়েছিল শুক্রবারের এনকাউন্টারে- (পুলিশের দেওয়া তথ্য অনুসারে)
১। পুলিশ কমিশনার সাজ্জানারের কথায়, ঘটনার পুনর্নিমাণ করতে গত ২৭ নভেম্বর যে এলাকায় হায়দরাবাদের ওই তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল সেখানে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়।
২। ১০ পুলিশকর্মী চারজন অভিযুক্তকে নিয়ে যান ঘটনাস্থলে।
৩। পুলিশের দাবি, আচমকাই তাঁদের থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় অভিযুক্তরা।
৪। বারবার সতর্ক করার পরেও কোনও কথা শোনেনি অভিযুক্তরা। আত্মসমর্পণ করার কথাও বলে পুলিশ। তবে সেসবও কানে নেয়নি তারা।
৫। পুলিশের অভিযোগ, এরপর আচমকাই তাদের দিকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে অভিযুক্তরা। তারা ইটবৃষ্টি করেও বলেও অভিযোগ।
৬। পুলিশের দাবি, সেইসময় আত্মরক্ষার্থে গুলি চালায় তারা।
৭। এই ঘটনায় জখম হন দুই পুলিশকর্মী অরবিন্দ গৌর এবং ভেঙ্কটেশ্বর।
৮। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র, মোবাইল, ঘড়ি এবং পাওয়ার ব্যাঙ্ক।
৯। পুলিশের অনুমান, অভিযুক্তরা হায়দরাবাদের এই ধর্ষণকাণ্ড ছাড়াও একাধিক অপরাধের সঙ্গে যুক্ত।