দাহ্যবস্তু ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত চালক
দ্য ওয়াল ব্যুরো : ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ে। আগুনে পুড়ে মারা গেলেন ট্যাঙ্কারটির চালক।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ১১ টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ মুম্বইয়ের ওয়াডালার ভক্তি পার্ক এলাকায় একটা ট্যাঙ্কার যাওয়ার সম
শেষ আপডেট: 27 November 2018 01:31
দ্য ওয়াল ব্যুরো : ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ে। আগুনে পুড়ে মারা গেলেন ট্যাঙ্কারটির চালক।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ১১ টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ মুম্বইয়ের ওয়াডালার ভক্তি পার্ক এলাকায় একটা ট্যাঙ্কার যাওয়ার সময় মোনোরেলের লাইনের নীচে ধাক্কা খায়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে দমকলের ৫ টি ইঞ্জিন। কিন্তু বেশ বড় আগুন লাগায় তা নিয়ন্ত্রণ করতে বেশ খানিকটা সময় লাগে দমকল কর্মীদের। অবশেষে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসে ওয়াডালা থানার পুলিশ। রাত হলেও ব্যস্ত মুম্বইয়ের রাস্তায় তখন গাড়ি-ঘোড়া ভালোই চলছিল। তাই এলাকা ঘিরে ফেলে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে হয় পুলিশকে। দমকলের তরফে জানানো হয়েছে, ট্যাঙ্কারটি মিথানল নিয়ে যাচ্ছিল। দাহ্যবস্তু থাকায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। গাড়ির চালক ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা গিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এই ধাক্কার ফলে মোনোরেলের লাইনের কোনও ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।