Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

রবিবার সাতসকালে তুমুল বৃষ্টি দিল্লিতে, সারাদিন বর্ষণ চলবে রাজধানী এবং সংলগ্ন এলাকায়, জানাল আইএমডি

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। তার সঙ্গে ২০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। আইএমডি-র তরফে আজ সকালেই টুইট করে জানানো হয়েছে যে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের আজ ভারী বৃষ্টি চলবে। আবহাওয়া

রবিবার সাতসকালে তুমুল বৃষ্টি দিল্লিতে, সারাদিন বর্ষণ চলবে রাজধানী এবং সংলগ্ন এলাকায়, জানাল আইএমডি

শেষ আপডেট: 5 July 2020 03:45

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। তার সঙ্গে ২০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। আইএমডি-র তরফে আজ সকালেই টুইট করে জানানো হয়েছে যে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের আজ ভারী বৃষ্টি চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ দিল্লির সর্বাধিক তাপমাত্রা বেশ অনেকটাই কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শনিবার পর্যন্ত রাজধানী শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া ছিল যথেষ্টই গরম। তবে রবিবার সকালের বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে দিল্লিতে। মৌসম ভবন জানিয়েছে, আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে দিল্লিতে। সারাদিন ধরেই বৃষ্টি চলবে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। আজ সকালেই ঘন কালো মেঘে ঢেকে যায় চারপাশ। https://twitter.com/Indiametdept/status/1279534834235215872 এ বছর নির্ধারিত দিনে বর্ষা এসেছে দেশে। অর্থাৎ পয়লা জুন কেরলে ঢুকেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। দেশের অন্যান্য প্রান্তেও নির্দিষ্ট সময়েই ঢুকেছে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের দু’সপ্তাহ আগেই সারা দেশে ছেয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে আবহবিদরা জানিয়েছিলেন, দিল্লি সংলগ্ন এলাকায় জুলাইয়ের ৩-এর পর থেকে মরশুমের বৃষ্টি শুরু হবে। এর কারণ স্বরূপ আবহবিদরা বলেছিলেন, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। হরিয়ানার দক্ষিণভাগ দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। ক্রমশ উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হচ্ছে সেটি। আর এই নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের কারণেই দিল্লি সংলগ্ন এলাকায় জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। সাধারণত জুলাই মাসের ৮ তারিখের মধ্যে সারা দেশে ছেয়ে যায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে এ বছর নির্ধারিত সময়ের ১২ দিন আগেই সারা দেশে ঢুকে পড়েছে বর্ষা। অন্যদিকে মূলত জুনের ২৭ তারিখ নাগাদ দিল্লিতে বর্ষা আসে। এ বছর সেটাও এসেছে ২ দিন আগে। গত ২৭ জুন আইএমডি জানিয়েছিল যে দিল্লিতে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। https://twitter.com/ANI/status/1279547264747204608 তবে দিল্লিতে বর্ষার আগমন নির্ধারিত সময়ের আগে হলেও গত কয়েক দিনে সেভাবে বৃষ্টি হয়নি রাজধানীতে। বরং উষ্ণ এবং শুষ্ক ছিল আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রাও ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আইএমডি-র পূর্বাভাস মিলিয়ে ৩ জুলাইয়ের পর বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। পারদ নেমেছে এক ধাক্কায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন দিল্লিতে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

```