Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

আজব কাণ্ড!! দশ হাজারের ১টাকার কয়েনে মনোনয়ন জমা দিলেন প্রার্থী

দ্য ওয়াল ব্যুরো : ভোটের মধ্যপ্রদেশে মনোনয়ন জমায় চমক। ১০ হাজারের ১টাকার কয়েনে মনোনয়ন পত্র  জমা দিলেন ভোট প্রার্থী। ইন্দোরে নিজের কেন্দ্রের মনোনয়ন অফিসে গিয়ে ঠিক এই কাণ্ডটাই করলেন প্রার্থী দীপক পাওয়ার। প্রার্থী দীপক পাওয়ারের দাবি, তিনি স্বর্

আজব কাণ্ড!! দশ হাজারের ১টাকার কয়েনে মনোনয়ন জমা দিলেন প্রার্থী

শেষ আপডেট: 8 November 2018 22:59

দ্য ওয়াল ব্যুরো : ভোটের মধ্যপ্রদেশে মনোনয়ন জমায় চমক। ১০ হাজারের ১টাকার কয়েনে মনোনয়ন পত্র  জমা দিলেন ভোট প্রার্থী। ইন্দোরে নিজের কেন্দ্রের মনোনয়ন অফিসে গিয়ে ঠিক এই কাণ্ডটাই করলেন প্রার্থী দীপক পাওয়ার। প্রার্থী দীপক পাওয়ারের দাবি, তিনি স্বর্ণিম ভারত ইনকেলাব পার্টির হয়ে দাঁড়িয়েছেন। নিয়ম অনুযায়ী মনোনয়ন পত্র জমা দিতে গেলে সিকিউরিটি ডোপিজিট দিতে হয় প্রার্থীদের। সেই মতোই. ১০ হাজারের এক টাকার কয়েন ভর্তি ব্যাগ জমা দেন দীপক। কারণ হিসেবে নিজের সমাজ সেবামূলক কাজকে দায়ী করেছেন তিনি। জানাচ্ছেন, ডোনেশন দিতে গিয়ে সব টাকা তাঁর চলে গিয়েছে। অগত্যা এই অভিনব উদ্যোগ।  সীমান্তের ওপারে দাঁড়িয়ে ১০০ পাক জঙ্গি, যে কোনও সময় ঢুকতে পারে ভারতে: সূত্র দীপক পাওয়ারের এই আজব কাণ্ডেের জেরে ঘাম ছোটার জোগার রিটার্নিং অফিসারের দুই কর্মীর। কারণ, তাঁদেরই ১০ হাজারের ১টাকার কয়েন গোনার দায়িত্ব দেওয়া হয়েছে। গুনতে  মোট ৯০ মিনিট সময় লাগে কর্মীদের। পাওয়ার জানাচ্ছেন, তিনি স্বর্ণিম সংগঠনের হয়ে ওকালতি করেন। এই প্রথম ভোটে দাঁড়ালেন। ইন্দোরে তিন কেন্দ্রের একটি থেকে ভোটে দাঁড়াচ্ছেন পাওয়ার। ভোটের দামামা বেজেছে অনেকদিন। মধ্যপ্রদেশ ভোট জ্বরে। এরইমধ্যে ভোটের গুরু গম্ভীর পর্বেই ১০ হাজারের ১ টাকার কয়েন জমা দিয়ে সবাইকে অবাক করেছেন দীপক পাওয়ার। মনোনয়ন পত্রে জমা টাকার বিল যোগ করেই মনোনয়ন পেশ করলেন তিনি। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন     

```