Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আটতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু গর্ভবতী মহিলার, খুনের অভিযোগ মৃতার বাবার

দ্য ওয়াল ব্যুরো: বারন্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক গর্ভবতী মহিলার। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের ভ্যালি ভিউ এস্টেটে। জানা গিয়েছে একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন ওই মহিলা। কয়েকদিন ধরে ম্যাটারনিটি লিভে (অন্তঃসত্ত্বাকালীন ছু

আটতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু গর্ভবতী মহিলার, খুনের অভিযোগ মৃতার বাবার

শেষ আপডেট: 29 October 2018 04:20

দ্য ওয়াল ব্যুরো: বারন্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক গর্ভবতী মহিলার। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের ভ্যালি ভিউ এস্টেটে। জানা গিয়েছে একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন ওই মহিলা। কয়েকদিন ধরে ম্যাটারনিটি লিভে (অন্তঃসত্ত্বাকালীন ছুটি) ছিলেন তিনি। শনিবার রাত ৯টা নাগাদ আচমকাই আটতলার ফ্ল্যাটের বারান্দা থেকে নীচে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। রবিবার বিকেলে সেখানেই মারা যান ওই মহিলা। এমনটাই জানিয়েছে পুলিশ। এ দিকে মৃতার বাবা অভিযোগ দায়ের করেছেন তাঁর জামাইয়ের বিরুদ্ধে। তাঁর দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর জামাই। আর সেইজন্যেই মরতে হয়েছে তাঁর মেয়েকে। মৃতার বাবা অভিযোগ করেছেন, তাঁর মেয়ে বারান্দা থেকে এমনি এমনি পড়ে যায়নি। বরং তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই মহিলার বাবা। এবং মেয়ের স্বামীই এই কাজ করেছে বলে দাবি করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গুরগাঁও পুলিশ। নিছকই দুর্ঘটনা, নাকি খুন করা হয়েছে ওই মহিলাকে তা খতিয়ে দেখছে পুলিশ।

```