Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

'আই অ্যাম হোয়াট আই অ্যাম', ঐতিহাসিক রায়ে সমান উচ্ছ্বল বলিউড

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে এল জয়। সমকামী প্রেমে বৈধতা দিল দেশের শীর্ষ আদালত। এ বার থেকে যে কেউই জোর গলায় বলতে পারবেন ‘আই অ্যাম হোয়াট আই অ্যাম’। অনেকদিন ধরেই চলছিল টানাপোড়েন। কোন পক্ষে রায় যাবে তাই নিয়ে চলছিল চাপানউতোর। শেষ পর্যন্ত জয় হলো সমকা

'আই অ্যাম হোয়াট আই অ্যাম', ঐতিহাসিক রায়ে সমান উচ্ছ্বল বলিউড

শেষ আপডেট: 6 September 2018 08:43

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে এল জয়। সমকামী প্রেমে বৈধতা দিল দেশের শীর্ষ আদালত। এ বার থেকে যে কেউই জোর গলায় বলতে পারবেন ‘আই অ্যাম হোয়াট আই অ্যাম’। অনেকদিন ধরেই চলছিল টানাপোড়েন। কোন পক্ষে রায় যাবে তাই নিয়ে চলছিল চাপানউতোর। শেষ পর্যন্ত জয় হলো সমকামী  সম্প্রদায়ের। রায় গেল তাদের পক্ষেই। তবে এই রায়ে শুধু সমকামীরাই নন খুশি হয়েছে বলিউডও। বহু অভিনেতা-অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁদের আনন্দের কথা। বৃহস্পতিবার রায় ঘোষণার পরেই টুইট করেন পরিচালক করণ জোহর। করণ লিখেছেন, “ঐতিহাসিক রায়। খুব গর্বিত। সমকামী সম্পর্ক এখন আর অপরাধ নয়। মনুষ্যত্ব এবং সমান অধিকারের লড়াইয়ের জয় হলো। দেশ আবার তার অক্সিজেন ফিরে পেল আজ।“ https://twitter.com/karanjohar/status/1037587979265564672 তবে কেবল করণ নয় টুইট করেছেন আর অনেকেই। বরুণ ধাওয়ান লিখেছেন, “১৮৬০ সালের একটি রায় আজ বাতিল হলো। গোটা জাতির জন্য এটা গর্বের দিন।“ টুইট করেছেন অর্জুন কাপুরও। লিখেছেন, “হাওয়ায় উড়ে গিয়েছে #সেকশন ৩৭৭। দেখে ভালো লাগছে যে আমাদের প্রজন্মে এখনও এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা আইনি সিদ্ধান্ত গ্রহণে সংবেদনশীল।“ https://twitter.com/Varun_dvn/status/1037594561646940160 https://twitter.com/arjunk26/status/1037587999867981824 রায় ঘোষণার পর এ দিন টুইট করেছেন কল্কি কোঁকল্যা। কল্কি লিখেছেন, “খুব খুশি আজ। সেই সব আইনজীবীদের ধন্যবাদ যাঁরা এই রায়দানে সাহায্য করেছেন।“ রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, অভিষেক বচ্চন, তাপসী পান্নু, জন আব্রাহাম, ফারহান আখতার, সোনম কাপুর এবং বলিউডের আর অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই রায়ে তাঁরা সবাই খুব খুশি। https://twitter.com/kalkikanmani/status/1037592740995842048 আর এই তালিকায় নাম লিখিয়েছেন সোনম কাপুরও। সোনম জানিয়েছেন, “এটাই সেই ভারতবর্ষ যেখানে আমি থাকতে চাই। এটাই সেই ভারতবর্ষ যাকে আমি ভালোবাসি।“ https://twitter.com/sonamakapoor/status/1037595460418994177  

```