Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলা সহকর্মীকে জোর করে অশ্লীল ভিডিও দেখাতেন! ভয়ঙ্কর অভিযোগ গণেশের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: #মিটু অভিযোগে ফের উঠল কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার নাম। এক মহিলা কোরিওগ্রাফার অভিযোগ করেছেন যে কর্মক্ষেত্রে জোর করে তাঁকে অশ্লীল ভিডিও দেখাতেন গণেশ। মহারাষ্ট্রের মহিলা কমিশন এবং আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন বছর ৩৩-এর ওই

মহিলা সহকর্মীকে জোর করে অশ্লীল ভিডিও দেখাতেন! ভয়ঙ্কর অভিযোগ গণেশের বিরুদ্ধে

শেষ আপডেট: 28 January 2020 07:49

দ্য ওয়াল ব্যুরো: #মিটু অভিযোগে ফের উঠল কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার নাম। এক মহিলা কোরিওগ্রাফার অভিযোগ করেছেন যে কর্মক্ষেত্রে জোর করে তাঁকে অশ্লীল ভিডিও দেখাতেন গণেশ। মহারাষ্ট্রের মহিলা কমিশন এবং আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন বছর ৩৩-এর ওই মহিলা। নিজের অভিযোগে ওই মহিলা কোরিওগ্রাফার এও জানিয়েছেন যে শুধু অশ্লীল ভিডিও দেখানো নয়, তাঁর আয় থেকে একটা অংশ কমিশনও দাবি করেছিলেন গণেশ। ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’(IFTCA)-এর সাধারণ সম্পাদক পদে বেশ কিছুদিন ধরেই রয়েছে গণেশ আচারিয়া। আর সমস্যার সূত্রপাত তখন থেকেই। ওই মহিলার দাবি, এই গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার পর থেকেই নানা ভাবে তাঁকে হেনস্থা করেছেন গণেশ। এমনকি গণেশের নানা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর কাজ কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। অভিযোগকারিণী কোরিওগ্রাফারের অভিযোগ, অন্যান্য কোরিওগ্রাফারদেরও গণেশ বারণ করে দিয়েছিলেন যাতে তাঁকে কাজ দেওয়া না হয়। পাশাপাশি তাঁর IFTCA-এর সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই কোরিওগ্রাফার। এর আগেও হেনস্থার অভিযোগে নাম জড়িয়েছে এই কোরিওগ্রাফারের। বলিউডে #মিটু অভিযোগ প্রথম এনেছিলেন তনুশ্রী দত্ত। বহুদিন বিনোদন জগতের আড়ালে থাকার পর আচমকাই লাইমলাইটে চলে আসেন তনুশ্রী। যৌন হেনস্থার অভিযোগ তোলেন নানা পাটেকর, গণেশ আচারিয়া-সহ বলিউডের একাধিক ব্যক্তিত্বের বিরুদ্ধে। সেসময় গণেশ আচারিয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন তনুশ্রী দত্ত। ক'দিন আগে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানও অভিযোগ এনেছিলেন গণেশ আচারিয়ার বিরুদ্ধে। সরোজের অভিযোগ ছিল সিনে ডান্সার্স অ্যাসোসিয়েশনের সদস্য নৃত্যশিল্পীদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন গণেশ। নিজের ক্ষমতা এবং পদের বলে এই কোরিওগ্রাফারদের নানা রকমের প্রলোভন দেখাতেন গণেশ। জানুয়ারির ১৭ তারিখ সাংবাদিক সম্মেলন করে সরোজ খান বলেছিলেন, "এমন ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। গণেশ এবং ওঁর বাবা এই অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। অথচ সেই সংগঠন ভাঙতেই উদ্যত হয়েছিলেন গণেশ। যদিও শেষ পর্যন্ত সবটা সামাল দেওয়া গিয়েছে। আমরা বেশ কিছু পদক্ষেপও নিয়েছি।"

```