Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

যাত্রীদের লাগেজ ছাড়াই উড়ে গেল বিমান!

দ্য ওয়াল ব্যুরো: বিমানে করে গন্তব্যে উড়ে গেলেন যাত্রীরা। পৌঁছলেন নির্বিঘ্নেই। কিন্তু সঠিক সময়ে গন্তব্যে পৌঁছেও মাথায় হাত পড়ল গো-এয়ার বিমানের বেশ কিছু যাত্রীর। বিমানবন্দরে নেমে লাগেজ নেওয়ার সময় দেখলেন বিমানে করে তিনি উড়ে এসেছেন বটে, কিন্তু ল

যাত্রীদের লাগেজ ছাড়াই উড়ে গেল বিমান!

শেষ আপডেট: 5 November 2018 02:26

দ্য ওয়াল ব্যুরো: বিমানে করে গন্তব্যে উড়ে গেলেন যাত্রীরা। পৌঁছলেন নির্বিঘ্নেই। কিন্তু সঠিক সময়ে গন্তব্যে পৌঁছেও মাথায় হাত পড়ল গো-এয়ার বিমানের বেশ কিছু যাত্রীর। বিমানবন্দরে নেমে লাগেজ নেওয়ার সময় দেখলেন বিমানে করে তিনি উড়ে এসেছেন বটে, কিন্তু লাগেজ আসেনি। রবিবার এই ঘটনা ঘটেছে গো-এয়ারের বিমানে। শ্রীনগর থেকে জম্মুর দিকে রওনা হয়েছিল গো-এয়ারের জি৮-২১৩ বিমানটি। কিন্তু বেশ কয়েকজন যাত্রীর লাগেজ ছাড়াই গন্তব্যে পৌঁছে গিয়েছে ওই বিমান। এক যাত্রী আব্দুল হামিদ অভিযোগ করেছেন, “বিমানকর্মীরা আমাদের ব্যাগপত্র প্লেনে তোলেইনি।“ তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক ভাবে লাগেজ পাওয়ার জন্য তাঁদেরকে অপেক্ষা করতে বলে বিমান কর্তৃপক্ষ। যাত্রীরা জানিয়েছেন, গো-এয়ার বিমানের কর্মীরা এই ঘটনার পর জানান যে সব যাত্রীর লাগেজ যত দ্রুত সম্ভব শ্রীনগর থেকে জম্মু নিয়ে আসা হবে। গো-এয়ারের বিমান বা অন্ত কোনও এয়ারলাইন্সের বিমানে নিয়ে আসা হবে এই লাগেজ। কিন্তু যাত্রীদের একাংশের অভিযোগ, ঘন্টাখানেক অপেক্ষা করার পর আচমকাই আমাদের বলা হয় আগামীকাল অর্থাৎ সোমবার এসে লাগেজ নিয়ে যেতে হবে। যদিও এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি গো-এয়ার কর্তৃপক্ষ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```