Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মারা গেল স্বাধীনতা দিবসের দিন ভারতে জন্মানো প্রথম পেঙ্গুইন

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন জন্মেছিল সে। কিন্তু ১০ দিনের মধ্যেই মারা গেল ভারতে জন্মানো প্রথম হামবোল্ট প্রজাতির পেঙ্গুইন। মুম্বইয়ের বীর জিজাবাই ভোঁসলে উদ্যান (মুম্বই জু)-তে জুলাই মাসে ডিম পাড়ে ফ্লিপার নামের এক পেঙ্গুইন। সেই ডিম ফু

মারা গেল স্বাধীনতা দিবসের দিন ভারতে জন্মানো প্রথম পেঙ্গুইন

শেষ আপডেট: 25 August 2018 08:45

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন জন্মেছিল সে। কিন্তু ১০ দিনের মধ্যেই মারা গেল ভারতে জন্মানো প্রথম হামবোল্ট প্রজাতির পেঙ্গুইন। মুম্বইয়ের বীর জিজাবাই ভোঁসলে উদ্যান (মুম্বই জু)-তে জুলাই মাসে ডিম পাড়ে ফ্লিপার নামের এক পেঙ্গুইন। সেই ডিম ফুটে ১৫ অগস্ট জন্মায় ওই পেঙ্গুইন। চিড়িয়াখানা সূত্রে খবর, জন্মের পর থেকেই অসুস্থ ছিল পেঙ্গুইন ছানাটি। শুক্রবার রাতে মারা যায় সে। ছানাটির মা ফ্লিপার মুম্বই জু-এর বাকি সব পেঙ্গুইনের তুলনায় বয়সে বড়। এদিকে হামবোল্টের বাবা মিস্টার মোল্ট কিন্তু মুম্বই চিড়িয়াখানার বয়সে সবচেয়ে ছোট পেঙ্গুইন। হামবোল্ট প্রজাতির পেঙ্গুইন মূলত দক্ষিণ আমেরিকার বাসিন্দা। চিলি এবং পেরুর উপদ্বীপীয় অঞ্চলে এরা সাধারণত ডিম পেড়ে থাকে। বর্তমানে এই হামবোল্ট পেঙ্গুইন বিলুপ্ত প্রায় প্রজাতির মধ্যে রয়েছে। ২০১৬ সালের ২৬ জুলাই আটটি হামবোল্ট পেঙ্গুইন ডোরি, ডোনাল্ড, ডেইজি, পপেই, অলিভ, বাবল, ফ্লিপার এবং মিস্টার মোল্টকে আনা হয়েছিল মুম্বইয়ের এই চিড়িয়াখানায়। যদিও মেয়ে পেঙ্গুইন ডোরি বেশি দিন বাঁচেনি। ওই বছরই ২৩ অক্টোবর ব্যাকটেরিয়াল ইনফেকশনে মারা যায় সে। ভারতে প্রথম হামবোল্ট পেঙ্গুইন জন্মানোর পর খুশির হাওয়া ছিল চিড়িয়াখানা জুড়ে। কিন্তু সে মারা যেতেই মন খারাপ চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত কর্মীদের।  

```