
শেষ আপডেট: 30 October 2018 07:47
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পশ্চিম মুম্বইয়ের বান্দ্রায় নার্গিস দত্ত নগর বস্তিতে এই বিধ্বংসী আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়ে গোটা এলাকা। আগুন নেভানোর জন্য আনা হয়েছে আটটি জলের ট্যাঙ্ক। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ এই আগুন লেগেছে। দমকলের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছছে বিপর্যয় মোকাবিলাকারী দল। মজুত হয়েছে বিশাল পুলিশবাহিনী।
https://twitter.com/ANI/status/1057164966669832192
ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান সম্ভবত রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে। দমকলকর্মীরা জানিয়েছেন, ঘিঞ্জি এলাকা হওয়ায় সিলিন্ডার বিস্ফোরণের ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।