Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতরত্ন ভূপেন হাজারিকাকে 'কটাক্ষ', এফআইআর দায়ের জুবিনের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই মরণোত্তর ভারতরত্ন সম্মান পেয়েছেন গায়ক ভূপেন হাজারিকা। আর সেই গায়ককেই অসম্মান করলেন আর এক গায়ক জুবিন গর্গ। সম্প্রতি জুবিন একটি গান গেয়েছেন, যার প্রথম লাইনেই রয়েছে "পলিটিক্স ন করিবো বন্ধু"। অভিযোগ গানের এই লাইনের আগে জ

ভারতরত্ন ভূপেন হাজারিকাকে 'কটাক্ষ', এফআইআর দায়ের জুবিনের বিরুদ্ধে

শেষ আপডেট: 27 January 2019 03:39

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই মরণোত্তর ভারতরত্ন সম্মান পেয়েছেন গায়ক ভূপেন হাজারিকা। আর সেই গায়ককেই অসম্মান করলেন আর এক গায়ক জুবিন গর্গ। সম্প্রতি জুবিন একটি গান গেয়েছেন, যার প্রথম লাইনেই রয়েছে "পলিটিক্স ন করিবো বন্ধু"। অভিযোগ গানের এই লাইনের আগে জুবিন নাকি প্রয়াত গায়ক ভূপেন হাজারিকা সম্পর্কে বেশ কয়েকটি আপত্তিকর কথা বলেছেন। আর তাতেই বেজায় চটেছেন অসম কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট সত্যরঞ্জন বোরাহ। একটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, জুবিনের এ হেন আচরণের জন্য শনিবার তাঁর বিরুদ্ধে হুজাই জেলার লঙ্কা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সত্যরঞ্জনের কথায়, "জুবিনের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও সমস্যা নেই। কিন্তু উনি যে ধরনের আচরণ করছেন তা মেনে নেওয়া যায় না। অসমের সুস্থ স্বাভাবিক সংস্কৃতির ক্ষেত্রে এই ধরনের আচরণ মোটেও বাঞ্ছনীয় নয়।" তিনি আরও বলেন, জাতীয় স্তরে জুবনের একটি বিশেষ জায়গা রয়েছে। অসমের তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আদর্শ। প্রচুর ফ্যানও রয়েছে এই গায়কের। সেক্ষেত্রে জুবিনের এই মন্তব্য তরুণ প্রজন্মের মধ্যে নেগেটিভ বার্তা ছড়াবে বলেই মনে করছেন সত্যরঞ্জন। তবে এখানেই থামেননি তিনি। নিজের ফেসবুক পোস্টে জুবিনের উদ্দেশে তিনি বলেছেন লক্ষ্মণরেখা পার না করতে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, অসমের গর্ব ভূপেন হাজারিকাকে যে ধরণের শব্দে জুবিন আক্রমণ করেছেন তা কেবল অসাংবিধানিক নয়, অসামাজিকও বটে। লঙ্কা থানার তরফে জানানো হয়েছে শনিবার সকালেই গায়ক জুবিন গর্গের নামে এফআইআর দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে রুজু হয়েছে মামলাও। এমনকী ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টেও মামলা রুজু হয়েছে জুবিনের বিরুদ্ধে। তবে জুবিনকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়। কদিন আগেই নাগরিকত্ব বিলের প্রতিবাদে সরব হয়েছিলেন এই গায়ক। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়ালের কাছে আবেদন জানিয়েছিলেন জুবিন। লিখেছিলেন, ২০১৬ সালে বিজেপি'র হয়ে ক্যাম্পেন করার জন্য যে গান তিনি গেয়েছিলেন এবং তার জন্য যে পারিশ্রমিক তিনি পেয়েছিলেন তা ফিরিয়ে দিতে চান। মুখ্যমন্ত্রীর কাছে জুবিনের প্রশ্ন ছিল, ২০১৬-র নির্বাচনে তাঁর গান ব্যবহার করে যে ভোট বিজেপি পেয়েছিল তা কি ফেরত পাওয়া যাবে? তাহলে তিনিও তাঁর গানের জন্য পাওয়া পারিশ্রমিক ফিরিয়ে দেবেন।

```