Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মুম্বইয়ের লোখান্ডওয়ালায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ফ্যাশন ডিজাইনারের দেহ

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের লোখান্ডওয়ালায় উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মহিলার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। নিজের ছেলের সঙ্গে লোখান্ডওয়ালার ওই ফ্ল্যাটে থাকতেন বছর পঁয়তাল্লিশের সুনীতা সিং। তিনি পেশায় ছি

মুম্বইয়ের লোখান্ডওয়ালায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ফ্যাশন ডিজাইনারের দেহ

শেষ আপডেট: 5 October 2018 03:20

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের লোখান্ডওয়ালায় উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মহিলার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। নিজের ছেলের সঙ্গে লোখান্ডওয়ালার ওই ফ্ল্যাটে থাকতেন বছর পঁয়তাল্লিশের সুনীতা সিং। তিনি পেশায় ছিলেন ফ্যাশন ডিজাইনার। জিজ্ঞাসাবাদের জন্য ওশিওয়াড়া থানায় ডেকে পাঠানো হয়েছে মৃতার ছেলেকে। ওশিওয়াড়া থানার সিনিয়র পুলিশ ইনসপেক্টর শৈলেশ পাসালওয়ার জানিয়েছেন, দেহ ময়নাতদন্তদের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট (এডিআর) রুজু করেছে পুলিশ। এ ছাড়া ওই মহিলার ছেলের পাশাপাশি ছেলের বাগদত্তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক বয়ানে সুনীতার ছেলে লক্ষ্য পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাথরুমে গিয়েছিলেন তাঁর মা। বেশ খানিকক্ষণ পরেও তিনি না বেরনোয় ডাকাডাকি শুরু করেন লক্ষ্য। সাড়া না পেয়ে ভাঙা হয় বাথরুমের দরজা। আর তখনই লক্ষ্য দেখে মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন সুনীতা। লক্ষ্য আরও জানিয়েছেন, বাথরুমের বেসিনটি ভাঙা অবস্থায় পড়েছিল। মাকে ওই অবস্থায় দেখে সাময়িক ভাবে ভাবে হতবুদ্ধি হয়ে যান ছেলে। লক্ষ্য জানিয়েছেন, প্রথমে তিনি দৌড়ে যান বাড়ির কাছের মন্দিরে। তারপরে যান এক চেনা গয়নার দোকানে। এরপর প্রতিবেশীরাই বেলা দেড়টা নাগাদ খবর দেন পুলিশে। পুলিশ জানিয়েছেন বৃহস্পতিবার বেলা দু'টো নাগাদ ঘটনাস্থলে যায় তাদের দল। পৌঁছয় ফরেনসিক টিমও। স্থানীয় কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুনীতাকে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, মাথার পিছন দিকে চোট পেয়েছেন সুনীতা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাথরুমে পিছলে পড়ে গিয়েছিলেন সুনীতা। আর তাঁর ফলেই মাথায় চোট পেয়েছেন তিনি। আর সম্ভবত সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

```