Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনা যুদ্ধে জয়ী ওরা, সেরে উঠলেও ফেরাতে চায় না পরিবার, হায়দরাবাদে ফের হাসপাতালে ভর্তি অন্তত ৫০

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জিতে গিয়েছেন ওরা। এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল থেকেও জানানো হয়েছে তাঁদের ছেড়ে দেওয়া হবে। প্রিয়জনের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা হওয়ার আশায় উৎসাহে ফুটছিলেন সকলেই। কিন্তু কোভিড যুদ্ধে জয়ী এই যোদ্ধ

করোনা যুদ্ধে জয়ী ওরা, সেরে উঠলেও ফেরাতে চায় না পরিবার, হায়দরাবাদে ফের হাসপাতালে ভর্তি অন্তত ৫০

শেষ আপডেট: 26 June 2020 05:43

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জিতে গিয়েছেন ওরা। এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল থেকেও জানানো হয়েছে তাঁদের ছেড়ে দেওয়া হবে। প্রিয়জনের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা হওয়ার আশায় উৎসাহে ফুটছিলেন সকলেই। কিন্তু কোভিড যুদ্ধে জয়ী এই যোদ্ধাদের ফেরাতে চাইল না তাঁদের পরিবার। হাসপাতাল থেকে বারবার ফোন করেও লাভ হয়নি। অতএব হায়দরাবাদের গান্ধী হাসপাতালে রি-অ্যাডমিশন হয়েছে ৫০ জনেরও বেশি রোগীর। তাঁদের মধ্যে রয়েছেন ৯৩ বছরের এক বৃদ্ধা। অপেক্ষায় রয়েছে কবে তাঁর ছেলে এসে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০-১৫ দিন ধরে গান্ধী হাসপাতালেই চিকিৎসা চলছে এই রোগীদের। এখন তাঁরা সম্পূর্ণ ভাবে কোভিড-১৯ ভাইরাস মুক্ত। কোনও উপসর্গও নেই। কিন্তু তাও তাঁদের ফিরিয়ে নিতে চাইছে না বাড়ির লোক। বেশ কিছু হাসপাতালের গেটেই অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু বাড়ির লোকের দেখা পাওয়া যায়নি। কোথাও যাওয়ারও নেই তাঁদের। অগত্যা হাসপাতালেই তাঁদের থাকার ব্যবস্থা হয়েছে। চিকিৎসকদের একাংশের অনুমান, এইসব রোগীর বাড়ির লোকেদের ধারণা হয়েছে তাঁদের পরিবারের সদস্য যেহেতু একবার করোনায় আক্রান্ত হয়েছেন, তাই তিনি সুস্থ হয়ে উঠলেও আশঙ্কা থাকছে। হয়তো সুস্থ মানুষের থেকেও নতুন করে সংক্রমণ ছড়ানোর ভয়ে এ হেন আচরণ করেছেন পরিবারের লোকেরা, এমনটাই জানিয়েছেন কিছু চিকিৎসক। তবে এসব কিছু হওয়ার যে কোনও সম্ভাবনা নেই সে ব্যাপারে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। হায়দরাবাদের গান্ধী হাসপাতালের নোডাল অফিসার ডক্টর প্রভাকর রাও জানিয়েছেন, কিছু ক্ষেত্রে রোগীর পরিজনরা তাঁদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছেন। তবে বদলে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখতে চেয়েছেন তাঁরা। বাকিদের অবস্থা আরও সঙ্গীন। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অগত্যা কোনও উপায় না পেয়ে সুস্থদের হাসপাতালেই রাখার ব্যবস্থা করা হয়েছে। বয়স্কদের রাখা হয়েছে গান্ধী হাসপাতালেই। কারণ তাঁদের অন্যত্র নিয়ে যাওয়া সমস্যার। বাকিদের নেচার কিওর হাসপাতালে পাঠানো হয়েছে। এই হাসপাতালকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছিল। গান্ধী হাসপাতালে রোগীর চাপ থাকায় সবাইকে সেখানে রাখা সম্ভব হয়নি।

```